Advertisement
E-Paper

Amit Kumar: নিজের একান্ত জীবনকে সামনে আনলেন অমিত কুমার মাত্র ৫ মিনিটের ভিডিয়োয়

উইকিপিডিয়ার পাতায় তাঁর কাজের দীর্ঘ ফিরিস্তি থাকলেও, গায়কের বৈবাহিক জীবন নিয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায় না।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৩:৩৭
অমিত কুমার।

অমিত কুমার।

বলিউড থেকে টলিউড, সব জায়গাতেই ‘মজার মানুষ' বলে পরিচিত তিনি। কিশোর-পুত্র অমিত কুমার। ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন বহু বছর। গেয়েছেন বহু জনপ্রিয় গান। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন থেকে গিয়েছে আড়ালে। এমনকি উইকিপিডিয়ার পাতায় কাজের দীর্ঘ ফিরিস্তি থাকলেও, গায়কের বৈবাহিক জীবন নিয়ে বিশেষ কোনও তথ্য পাওয়া যায় না।

তবে অনুরাগীদের কৌতূহলের অবসান ঘটালেন স্বয়ং অমিত। গত রবিবার ১৯তম বিবাহবার্ষিকীতে সপরিবারে হাজির হলেন ফেসবুক লাইভে। স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়, দুই কন্যা এবং পরিবারের দুই বয়ঃজ্যেষ্ঠাকে বিয়ের জন্মদিন পালন করলেন গায়ক। কেক কেটে খাইয়ে দিয়েছেন কাছের মানুষদের। উচ্ছ্বাসে দু’কলি গানও গেয়ে উঠেছেন। তার সঙ্গেই মজার ভঙ্গিতে নাচ। স্বভাবসিদ্ধ বেপরোয়া চালে বলে উঠলেন, “আমি এ রকমই ছিলাম, এ রকমই থাকব। এ ভাবেই চলে যাব।” অমিতের এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। লোপামুদ্রা মিত্রও তাঁর ‘দাদা-বৌদি'-কে ভালবাসা জানিয়েছেন পোস্টের মন্তব্য বাক্সে।

গত মে মাসে ‘ইন্ডিয়ান আইডল’-এ টাকার বিনিময়ে প্রতিযোগীদের প্রশংসা করতে হয়েছিল জানিয়ে বিতর্কের মুখে পড়েন গায়ক। বলিউডের অনেকেই রুষ্ট তাঁর উপর। তবে সে সব নিয়ে ভাবিত নন কিশোর-পুত্র। সঙ্গীত এবং ভালবাসার মানুষদের সঙ্গে নিয়ে যে তাঁর দিব্যি দিন কাটছে, তা মিনিট পাঁচেকের এই লাইভ থেকেই স্পষ্ট।

Bollywood Singer Amit Kumar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy