Advertisement
E-Paper

Amitabh Bachchan: দিল্লির বিলাসবহুল বাংলো বেচে দিলেন অমিতাভ বচ্চন, জানেন কত টাকায়?

দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কে ওই বাড়িটিতে থাকতেন অমিতাভের বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজী বচ্চন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০১
অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন।

পারিবারিক বাংলো বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন। দক্ষিণ দিল্লির গুলমোহর পার্কে ওই বাড়িটিতে থাকতেন অমিতাভের বাবা-মা হরিবংশ রাই বচ্চন এবং তেজী বচ্চন। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘সোপান’ নামের ওই বিলাসবহুল বাংলোটি বিক্রি হয়েছে ২৩ কোটি টাকায়!

বিগ বি-র নিজেরও ছোটবেলা কেটেছে এই বাড়িতে। সম্ভবত এটিই বচ্চন পরিবারের প্রথম বাসভবন। মুম্বইয়ে চলে যাওয়ার আগে মা-বাবার সঙ্গে এই বাংলোয় থাকতেন অমিতাভ। ১৯৮০ সাল পর্যন্ত তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের কবিতার আসরও বসত ‘সোপান’-এই। ৪১৮.০৫ বর্গমিটার এলাকা জুড়ে থাকা বাংলোটি কিনেছেন এক বেসরকারি ইস্পাত সংস্থার সিইও অবনী বাদর। বচ্চন পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অবনী। তাঁর নিজের বাড়িও ওই পাড়াতেই।

‘জনক’, ‘জলসা’, ‘প্রতীক্ষা’, ‘বৎস’, ‘আম্মু’। মুম্বইয়ের জুহুতে এখন পাঁচ-পাঁচটি প্রাসাদোপম বাংলো রয়েছে অমিতাভের। এ ছাড়াও অন্ধেরিতে আর একটি বিলাসে মোড়া ডুপ্লে কিনেছেন পাপা বচ্চন। ৫১৮৪ বর্গফুটের বাড়িটির দাম ৩১ কোটি টাকা! এক অভিজাত বহুতলের ২৮ ও ২৯তম তলা জুড়ে ওই ডুপ্লের জানলা-বারান্দায় একরাশ আলো-রং ছড়িয়ে রাখে মায়ানগরীর আকাশরেখা।

Amitabh Bachcan Bunglow bollywood star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy