Advertisement
E-Paper

অভিষেক এখন আমার হাত ধরে পথ দেখায়, ছেলের জন্মদিনে আবেগঘন অমিতাভ

অভিষেকের বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা অমিতাভ বচ্চন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৭
অমিতাভ-অভিষেক।

অমিতাভ-অভিষেক।

শুক্রবার ৪৫-এ পা দিলেন অভিষেক বচ্চন। তবে জন্মদিনেও বদলায়নি অভিনেতা ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চিরাচরিত রুটিন। আপাতত তিনি ‘বব বিশ্বাস’-এর শ্যুটিংয়ে কলকাতায়। ফলে বিশেষ দিনে কাছে নেই মেয়ে আরাধ্যা। কচি গলার ‘হ্যাপি বার্থ ডে’ গান মিস করছেন অভিনেতা। মেয়ে আসার পর থেকেই তাকে ঘিরে আবর্তিত অভিষেকের জীবন।

তাঁর কথায়, ‘‘আরাধ্যাই আমাদের পৃথিবী। ও খুবই ভাল মেয়ে। ওকে এ রকম তৈরি করার কৃতিত্ব ঐশ্বর্যের। ও মা হিসেবে দুর্দান্ত।’’ শুধু ঐশ্বর্য নয়, আরাধ্যা আসার পরে তাঁর জীবনেও অনেক পরিবর্তন এসেছে বলে মনে করেন অভিষেক। অভিনেতার মতে, বাবা হওয়ার পরে জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির অনেকটা পরিবর্তন হয়েছে।

অভিষেকের বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাবা অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রামে দু’টি ছবির একটি কোলাজ পোস্ট করেছেন ‘বিগ-বি’। একটিতে দেখা যাচ্ছে, শিশু অভিষেককে হাত ধরে নিয়ে যাচ্ছেন তিনি। অন্যটিতে দেখা যাচ্ছে যুবক অভিষেক ঠিক একই ভাবে হাত ধরে নিয়ে যাচ্ছেন বাবাকে। লিখেছেন, ‘একটা সময় আমি ওকে হাত ধরে পথ দেখিয়েছিলাম, ও এখন আমাকে হাত ধরে পথ দেখায়’।

অন্য দিকে, শ্বেতা বচ্চন নন্দের মেয়ে নভ্য নভেলি মামার সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে অভিষেককে ‘সেরা পরিবার সদস্য’-শিরোপা দিয়েছেন এই বিশেষ দিনে।

জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটাতে ভালবাসেন। কিন্তু কাজ ছাড়া এই দিনটা ‘অসম্পূর্ণ’ থেকে যায় তাঁর। এ বারেও তাই নিয়মের অন্যথা হল না। তাই কেক কাটা বা পার্টি নয়, জন্মদিনে তিনি আপাতত ব্যস্ত ‘বব বিশ্বাস’ হয়ে শট দিতে।

Actor bollywood Amitabh Bachchan Abhishek Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy