Advertisement
E-Paper

মানসিক উদ্বেগ, চিন্তা কমাতে কোন পথ অনুসরণ করেন অমিতাভ বচ্চন? কোন টোটকা দিলেন বিগ বি?

বিগ বি মনে করেন, একসঙ্গে অনেক কিছু করার কথা ভেবে ফেললে, সমস্যা বাড়ে। তাই অমিতাভ বচ্চন বিশেষ পথ অনুসরণ করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১২:১৩
কী টোটকা দিলেন অমিতাভ বচ্চন?

কী টোটকা দিলেন অমিতাভ বচ্চন? ছবি: সংগৃহীত।

বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে তাঁর আধিপত্য। মাঝেমাঝেই নিজের ভাবনার কথা ভাগ করে নেন ব্লগে। সম্প্রতি, মানসিক চাপ ও উদ্বেগ নিয়ে নিজের ভাবনা ভাগ করে নেন অভিনেতা।

বিগ বি মনে করেন, একসঙ্গে অনেক কিছু করার কথা ভেবে ফেললে সমস্যা হয়। অভিনেতা যোগ করেন, “প্রতি দিন আমার মনে নানা ধরনের নতুন নতুন কাজ করার ইচ্ছা তৈরি হয়। কিন্তু সবকিছু তো বাস্তবায়িত করা সম্ভব হয়ে ওঠে না। তাই, এক সময়ে একটি কাজ —এই নীতিই অনুসরণ করি আমি।”

কৌতুকশিল্পী সময় রায়নাকে কি পরোক্ষ ভাবে জবাব দিলেন?

কৌতুকশিল্পী সময় রায়নাকে কি পরোক্ষ ভাবে জবাব দিলেন? ছবি: সংগৃহীত।

অভিনেতার মতে, এই পদ্ধতি মেনে চলার পরেও মনের মধ্যে অপূর্ণ কাজের কথা বারবার ফিরে আসে। তার থেকে মানসিক চাপ এবং উদ্বেগের সৃষ্টি হয়। তিনি স্বীকার করেছেন যে, অতিরিক্ত চিন্তা এবং অসম্পূর্ণ কাজের চাপ মানুষের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এত বছরের অভিজ্ঞতার নিরিখে, তিনি মনে করেন, সব কিছু একসঙ্গে নিজের ঘাড়ে না চাপিয়ে নেওয়াই ভাল।

Advertisement

উল্লেখ্য, কৌতুকশিল্পী সময় রায়নার মন্তব্য ঘিরে এমনিই আলোচনার শেষ নেই। সম্প্রতি এক কমেডি অনুষ্ঠানে অমিতাভকে খোঁচা দিয়ে সময় বলেন, “স্যর, আপনি পোলিয়োর এত বিজ্ঞাপন করেছেন। কিন্তু, তাও কেন আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না?” সময়ের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই অনুষ্ঠানে অমিতাভ ও রেখার সম্পর্ক নিয়েও খোঁচা দেন সময়। সেই অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ফের সময় কটাক্ষের মুখে পড়েছেন। অনেকে মনে করেছেন, এই সমালোচনার প্রসঙ্গেই হয়তো এই ধরনের মন্তব্য করেছেন বিগ বি। যদিও সে কথা স্পষ্ট নয়।

Tollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy