Advertisement
E-Paper

‘পোলিয়োর বিজ্ঞাপন করেও পুত্রকে দাঁড় করাতে পারলেন না’, অমিতাভকে কেন খোঁচা দিলেন সময় রায়না?

২০২৫ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে গিয়েছিলেন সময় রায়না। তিনি জানিয়েছিলেন, তাঁর দিদা নাকি অমিতাভের বড় ভক্ত। কিন্তু পরে সময় জানান, তাঁর দিদার মৃত্যুর ৭ বছর হয়ে গিয়েছে।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৯:২৫
অমিতাভ-অভিষেককে কেন কটাক্ষ সময়ের?

অমিতাভ-অভিষেককে কেন কটাক্ষ সময়ের? ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়িয়েছিলেন সময় রায়না। সম্প্রতি ফের কৌতুকশিল্পী হিসাবে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। কিন্তু এ বার তাঁর নিশানায় অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চন। প্রকাশ্য মঞ্চে দুই তারকাকে নিয়ে মশকরা করলেন সময়।

২০২৫ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে গিয়েছিলেন সময় রায়না। তিনি জানিয়েছিলেন, তাঁর দিদা নাকি অমিতাভের বড় ভক্ত। কিন্তু পরে সময় জানান, তাঁর দিদার মৃত্যুর ৭ বছর হয়ে গিয়েছে। শো-এর খাতিরে তিনি এই মিথ্যা কথা বলেছিলেন। সময়ের কথায়, “কেবিসি-তে গিয়েছিলাম। সব জায়গায় গিয়ে আমি শয়তানি করি। তাই এখানে ভাল সাজলে সবাই আমাকে বহুমুখী ক্রিয়েটর বলবে।”

অমিতাভের অনুষ্ঠানে গিয়ে নানা ‘খারাপ’ চিন্তাও তাঁর মাথায় এসেছিল। অমিতাভ ও অভিষেককে নিয়ে নানা রকমের প্রশ্ন মাথায় ঘুরছিল। সম্প্রতি এক কমেডি অনুষ্ঠানে তাই সময় খোঁচা দেন, “স্যর, আপনি পোলিয়োর এত বিজ্ঞাপন করেছেন। কিন্তু তাও কেন আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাতে পারলেন না?”

Advertisement

সময়ের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই ফের নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই অনুষ্ঠানে অমিতাভ ও রেখার সম্পর্ক নিয়েও খোঁচা দেন সময়। সময়ের অনুষ্ঠানের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ফের তিনি কটাক্ষের মুখে পড়েছেন।

উল্লেখ্য, গত বছরে ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানের জেরে বিতর্কে জড়িয়েছিলেন সময়। তাঁর অনুষ্ঠানে এক প্রতিযোগীকে রণবীর ইলাহাবাদিয়া বলেছিলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম পুরোপুরি বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্যের জন্য সময় ও রণবীর দু’জনই বিপাকে জড়িয়েছিলেন।

Samay Raina Amitabh Bachchan Abhishek Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy