Advertisement
E-Paper

Kangana- Amitabh: কঙ্গনাকে ‘আগুন’ বলেও কেন পিছিয়ে গিয়েছিলেন বিগ বি? ‘ধাকড়’-রহস্য ফাঁস

নেটমাধ্যমে বিগ বি-র প্রতিটি প্রতিক্রিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২২ ১১:০৪
কঙ্গনার অনুমানই সঠিক

কঙ্গনার অনুমানই সঠিক

কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’-এর ঝলক নিজের প্রোফাইলে পোস্ট করেও তুলে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু কেন? এ বার তার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া গেল। কঙ্গনার অনুমানই সত্যি। সম্প্রতি একটি ব্লগে বিগ বি লেখেন, ‘নেটমাধ্যমে আমার প্রতিটি প্রতিক্রিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে। বিনিয়োগকারী কিংবা উদ্যোগপতিদের উল্লেখ না করে নিজের কোনও কাজের ঝলকও পোস্ট করতে পারব না। তা ছাড়া বর্তমান নির্দেশিকা অনুযায়ী, নিজের চুক্তিবদ্ধ কাজ ছাড়া অন্যের কাজ শেয়ার করতে পারব না।’ অভিনেতা আরও জানান, ইতিমধ্যেই তাঁর অনেক পোস্টে নোটিস ধরানো হয়েছে।

‘ধাকড়’ ছবিতে ‘এজেন্ট অগ্নি’-র চরিত্রে অভিনয় করেছেন ‘কুইন’। ছবি মুক্তির আগেই প্রথম গানের ভিডিয়োটি সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। যেখানে আগুনের মতোই জোরালো উপস্থিতি দেখা গিয়েছে কঙ্গনার। এ হেন জনপ্রিয় কাজ কি শেয়ার না করে থাকা যায়! তাই গানের ঝলক শেয়ার করেছিলেন স্বয়ং বিগ বি। ‘ধাকড়’ ছবিকে শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ‘কঙ্গনা তো পুরো আগুন!’ সেই পোস্ট দেখে আপ্লুত হয়েছিলেন অভিনেত্রীও। কিন্তু তার মিনিট দশেকের মধ্যেই দেখা যায় বচ্চনের পোস্ট গায়েব!


সে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা। কী এমন হল যে পোস্ট করেও সরিয়ে নিতে বাধ্য হলেন অমিতাভ? কঙ্গনা একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘যত বড় তারকাই হন, ওঁরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। ইন্ডাস্ট্রিতে একঘরে হয়ে যেতে পারেন যে কোনও মুহূর্তে, তাই উপরমহলের চাপ আসতেই থাকে ওঁদের ওপর।’’ যদিও বিগ বি-র এমন আচরণের আসল কারণ অজানাই থেকে গিয়েছিল।
তার পর নিজের ব্লগে অমিতাভ যা লিখেছেন, তা থেকেই দু’য়ে দু’য়ে চার করলেন অনুরাগীরা।

kangana ranaut amitabh bacchan big b teaser
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy