Advertisement
E-Paper

সুশান্তের জন্য ‘বাজিরাও মস্তানি’-তে অভিনয়ের সুযোগ ছেড়েছিলেন অঙ্কিতা

সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্কের কিছু ঘটনা সামনে আনলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১২:৫১
সুশান্ত-অঙ্কিতা।

সুশান্ত-অঙ্কিতা।

টেলিপর্দায় সুখ্যাতি তাঁর অনেক দিনের। কিন্তু বড় পর্দায় অভিনয় করার শখ থাকা সত্ত্বেও কেবল প্রেমিকের দিকে তাকিয়ে হাতছানি এড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে।

সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্কের কিছু ঘটনা সামনে আনলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে।

নিজের পেশার চাইতে প্রেমিকের পেশা তাঁর কাছে গুরত্ব পেত বেশি। কোনও দিন নিজের কথা ভাবেননি। কিন্তু শেষে সেই প্রেমিকই নিজের পেশার জন্য প্রেমিকাকে ছেড়ে চলে গেলেন। দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল অঙ্কিতা ও সুশান্তের। ভেঙে যাওয়ার পরে বহু দিন মানসিক যন্ত্রণায় ছিলেন অভিনেত্রী। আত্মহত্যা করার চিন্তাও মাথায় আসত। সুশান্তের ছবি টাঙিয়ে রাখতেন ঘরের দেওয়ালে।

সম্পর্কে থাকাকালীন সঞ্জয় লীলার ভন্সালীর কাছ থেকে ‘বাজিরাও মস্তানি’-তে অভিনয় করার সুযোগ এসেছিল। অঙ্কিতার মনে পড়ে, পরিচালক তাঁকে ফোন করে বলেছিলেন, ‘‘বাজিরাও-তে অভিনয় কর। না হলে পরে আফসোস হবে।’’ কিন্তু এর উত্তরে অঙ্কিতা জানিয়েছিলেন, ‘‘না স্যর, আমি বিয়ে করতে চাই।’’

ম্যাকাও-তে শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন সুশান্ত-অঙ্কিতা। তার আগেই পরিচালক ফারহা খান ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে অভিনয় করার জন্য বলেছিলেন। সে বিষয়েই কথা বলেছিলেন শাহরুখের সঙ্গে। অঙ্কিতা বললেন, ‘‘কিন্তু আমার মাথায় চলছে, আমার দরকার নেই। আমার প্রেমিকের কাছে যেন ভাল কাজ আসে।’’

সেই অঙ্কিতা আজ নিজের কথা ভাবতে শিখেছেন বলে জানালেন। পেশা ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে জানেন অঙ্কিতা লোখান্ডে। কঙ্গনা রানাউতের সঙ্গে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’-তে অভিনয় করে প্রথম বার বলিউডে পা রাখেন।

Bollywood Sanjay Leela Bhansali Sushant Singh Rajput bajirao mastani Ankita Lokhande happy new year
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy