Advertisement
E-Paper

Ankush-Oindrila: ছিপছিপে শরীর দেখে মুগ্ধ অঙ্কুশ-বিক্রম, ছ মাসে কত কেজি ওজন ঝরালেন ঐন্দ্রিলা?

অঙ্কুশের এত দিনের ঠাট্টার জবাব ফেরত দিলেন ঐন্দ্রিলা। ছ'মাসে ১৬ কেজি ওজন কমিয়ে! ছিপছিপে সম্মোহনী ঐন্দ্রিলাকে দেখে মুগ্ধ অঙ্কুশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ১৫:৫২
ঐন্দ্রিলা-অঙ্কুশ।

ঐন্দ্রিলা-অঙ্কুশ।

প্রায় এগারো বছরের প্রেমের সম্পর্ক অঙ্কুশ-ঐন্দ্রিলার। সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক রাখেননি দুজনেই। তাঁদের রসায়নের জন্যই ‘ম্যাজিক’ ছবি ইতিমধ্যেই জনপ্রিয়। অঙ্কুশ-ঐন্দ্রিলার খুনসুটিই তাঁদের সম্পর্কের মূল ইউএসপি। এই ঝগড়া তো এই ভাব। যেমন অঙ্কুশ ঐন্দ্রিলাকে সারা ক্ষণ 'মোটা' বলে ঠাট্টা করতেন। ঐন্দ্রিলাও খুব সহজ ভাবে, মজার ছলে বিষয়টি দেখতেন।

কিন্তু এ বার অঙ্কুশের এত দিনের ঠাট্টার জবাব ফেরত দিলেন ঐন্দ্রিলা। ছ'মাসে ১৬ কেজি ওজন কমিয়ে! ছিপছিপে সম্মোহনী ঐন্দ্রিলাকে দেখে মুগ্ধ অঙ্কুশ। মেদ ঝরা নতুন ঐন্দ্রিলার ছবি দিয়ে ইনস্টাগ্রামে জানিয়েছেন ঐন্দ্রিলার এই উদ্যোগ আর পরিশ্রমের জন্য তিনি গর্বিত। ছবি দেখে চুপ করে থাকতে পারেননি অভিনেতা, দীর্ঘ দিনের বন্ধু বিক্রম চট্টোপাধ্যায়ও। তিনি লিখেছেন, "কালো টিকা লাগা। বাচ্চা মেয়েদের এত 'হট' হতে নেই।"

বিক্রম চট্টোপাধ্যায় এবং  ঐন্দ্রিলা সেন।

বিক্রম চট্টোপাধ্যায় এবং ঐন্দ্রিলা সেন।

সময় পেলেই বেড়াতে যান যুগলে। সদ্য ঘুরে এলেন পাহাড়ে। নেট মাধ্যমে দুজনেই সক্রিয়। বাদশা এবং নিকিতা গান্ধীর 'জুগনু' গানে রিলস বানানোর পাশাপাশি অঙ্কুশ প্রেমিকার দিকে একই গানে নাচার জন্য চ্যালেঞ্জও ছুড়ে দেন। আর সদর্পে সেই চ্যালেঞ্জ লুফে নেন ঐন্দ্রিলা। অঙ্কুশের মতোই ছন্দে অনুরাগীদের মন জিতে নেন তিনিও। শুধু নাচ নয়। গত বছর তাঁদের দ্বিতীয় ছবি ‘লাভ ম্যারেজ’-এর শ্যুটিং সেরে ফেলেছেন তাঁরা। সেই ছবি দেখার অপেক্ষায় দর্শকেরা।

Ankush Hazra Oindila Sen Bikram Chatterjee Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy