Advertisement
E-Paper

Tollywood: কনের সাজে কৌশানীর ছবি কেন পোস্ট করলেন অঙ্কুশ?

অঙ্কুশের এই পোস্টে সাড়া দিয়েছেন বনি এবং কৌশানী। প্রথম জন যদিও বিয়ে নিয়ে মজার ছলেও মুখ খোলেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২১ ১৯:০৯
 কৌশানি  এবং অঙ্কুশ।

কৌশানি এবং অঙ্কুশ।

কৌশানীকে বিয়ের পিঁড়িতে বসানোর চেষ্টায় অঙ্কুশ!

নায়িকার ২৯তম জন্মদিনে তাই বধূবেশে কৌশানীর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেতা। সম্ভবত কৌশানী অভিনীত কোনও ছবির দৃশ্য ব্যবহার করেছেন তিনি। দেখা যাচ্ছে, লাল বেনারসিতে এক্কেবারে বাঙালি কনে কৌশানী। সেজে উঠেছেন মানানসই গয়নায়। গলায় রজনীগন্ধার মালা। বিবরণীতে খুনসুটি করে লিখেছেন, ‘তোকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই ছবিটা দিলাম বনিকে জানাতে যাতে ও আর দেরি না করে। খুব ভাল থাক’।

অঙ্কুশের এই পোস্টে সাড়া দিয়েছেন বনি এবং কৌশানী। প্রথম জন যদিও বিয়ে নিয়ে মজার ছলেও মুখ খোলেননি। কয়েকটা হাসির ইমোজি দিয়েই কাজ সেরেছেন। তবে কৌশানী অঙ্কুশের শুভেচ্ছা পেয়ে তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘কোভিডের জন্য একটু দেরি হবে’।

চলতি বছরে বিধানসভা নির্বাচনের আগে বনি বিজেপি-তে এবং কৌশানী তৃণমূলে যোগদান করেন। দু’জনেই যদিও একাধিক বার দাবি করেছেন, ২ ভিন্ন রাজনৈতিক দলে থাকলেও তাঁদের ব্যক্তিগত সম্পর্কে সেই আঁচ পড়বে না। তা হলে কি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে না পড়লে এই বছরেই গাঁটছড়া বাঁধতেন তাঁরা? অঙ্কুশের পোস্টে কৌশানীর মন্তব্য উস্কে দিয়েছে সেই প্রশ্ন।

Tollywood Ankush Hazra Koushani Mukherjee Bonny Sengupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy