Advertisement
E-Paper

‘আমার বোনের জীবন নষ্ট হয়েছে, প্রতারণাও করেছিলেন’, ওম পুরীর বিরুদ্ধে বিস্ফোরক অন্নু কপূর

অন্নু জানান, দীর্ঘ দিন ওম পুরীর সেবা করেছেন তাঁর বোন। তা না হলে, অভিনেতা নাকি আরও আগে প্রয়াত হতেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৩২
ওম পুরীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অন্নুর!

ওম পুরীর বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ অন্নুর! ছবি: সংগৃহীত।

অন্নু কপূরের বোন সীমা কপূরের জীবন নষ্ট করেছেন ওম পুরী! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করলেন অন্নু। প্রয়াত অভিনেতা তাঁর বোনের সঙ্গে প্রতারণা করেছিলেন বলেও অভিযোগ অন্নুর।

প্রয়াত অভিনেতার অভিনয়ের প্রশংসা করেছেন অন্নু। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে তাঁর ভিন্ন মত। অন্নু তাই বলেছেন, “ওম পুরী একজন অসাধারণ অভিনেতা ছিলেন। তাঁর মতো অভিনেতা খুব কমই আছেন, কিন্তু সেটা আলাদা বিষয়। তিনি কারও স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে পারেননি। তিনি এক মহিলাকে প্রতারণা করেছেন। আর সেই মহিলার ভাই আমি।”

অন্নু জানান, দীর্ঘ দিন ওমের সেবা করেছেন তাঁর বোন। তা না হলে, অভিনেতা নাকি আরও আগেই প্রয়াত হতেন। অন্নুর কথায়, “তিনি (ওম পুরি) ১০ বছর আগেই চলে যেতেন। আমার বোনই ওঁর দেখভাল করেছিল। যখন শরীর দুর্বল হয়ে গেল, তখন আবার বোনের কাছে ফিরে এসেছিলেন। আমি তখন আমার বোনের উপরেই রেগে গিয়েছিলাম।”

Advertisement

তবে এ সব অতীত। এখন আর ওম পুরী বা তাঁর পরিবারের প্রতি অন্নুর কোনও বিদ্বেষ নেই বলেই জানান তিনি। অন্নু বলেন, “আজ ওম পুরী নেই, ওঁর ছেলে আছেন। আজও আমি ওঁর পুত্র ও ওঁর প্রাক্তন স্ত্রী নন্দিতার জন্য প্রার্থনা করি। আমার কারও সঙ্গে শত্রুতা নেই। কিন্তু আফসোস একটাই—আমার বোন সীমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে।”

অতীতের কথা বলতে বলতে অন্নু আরও বলেন, “আমি যদি সব কথা বলতে শুরু করি, তা হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। কারণ তখন আমার ভিতরে থাকা ‘ভাই’ সত্তাটা বেরিয়ে আসবে। ওম আমাকে ভয় পেতেন, কারণ আমি সরাসরি কথা বলি। আমি ভয় পাই না। কিন্তু, আমি তখন অসহায় ছিলাম। কিছু করতে পারিনি।”

সীমা ও ওমের বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাঁদের সম্পর্কে সমস্যা শুরু হয়েছিল। ব্যক্তিগত মতবিরোধের কারণে এক বছরের মধ্যেই সীমা সেই দাম্পত্য থেকে বেরিয়ে আসেন। এর পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ফের ১৯৯৩ সালে সাংবাদিক নন্দিতা পুরীকে বিয়ে করেছিলেন ওম। ২০১৭ সালে প্রয়াত হন ওম পুরী।

Annu Kapoor Om Puri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy