সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছেন অনুপম খের। ছবির মুখ্য চরিত্রে থাকা অল্লু অর্জুনের ভূয়সী প্রশংসাও করলেন প্রবীণ অভিনেতা। মুগ্ধতা প্রকাশ করে টুইটারে লিখলেন, ‘‘পুষ্পা’ দেখলাম। আক্ষরিক অর্থেই এটি একটি ব্লকবাস্টার ছবি।’
বহুমূল্য লাল চন্দনকাঠের চোরাকারবারির চরিত্রে অল্লুর অভিনয়ে মুগ্ধ অনুপম। সরাসরি ‘রকস্টার’-এর তকমা দিয়েছেন তাঁকে। দক্ষিণী অভিনেতার উদ্দেশে লিখেছেন, ‘যে সূক্ষ্মতা এবং মনোযোগ দিয়ে তুমি চরিত্রটি করেছ, তা আমার খুবই ভাল লেগেছে। আশা করি খুব শীঘ্রই তোমার সঙ্গে কাজ করতে পারব।’ ‘পুষ্পা’-র সাফল্যে ছবির সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Watched #Pushpa!! BLOCKBUSTER of a film in real sense. Larger than life, high on adrenal and full paisa Vasool. And dear @alluarjun you are a #Rockstar!! Loved every nuance & attitude of yours. Hope to work with you soon. A big CONGRATULATIONS to the whole team! Jai Ho!
— Anupam Kher (@AnupamPKher) January 28, 2022pic.twitter.com/DJjYKWSzzU
বক্স অফিসে রেকর্ড ব্যবসা ‘পুষ্পা’র। বড় বাজেটের হলিউড-বলিউডের ছবিও ধোপে টেকেনি প্রতিযোগিতায়। দু’দিনেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি। ‘ওটিটি’-র দৌলতে এখনও ‘পুষ্পা’র ঘোর কাটিয়ে উঠতে পারেননি দর্শক।