Advertisement
E-Paper

ব্যর্থতাই শেখায় যখন

ব্যর্থতাকে তিনি সেলিব্রেট করেন। কারণ তাঁর মতে, সাফল্যের চাইতে ব্যর্থতা অনেক বেশি দক্ষ শিক্ষক। বলিউড ইন্ড্রাস্ট্রিতে অনুপম খের তাঁর দীর্ঘ কেরিয়ারে অবশ্যই অসংখ্য চড়াই-উতরাই দেখেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৫ ০০:০৩

ব্যর্থতাকে তিনি সেলিব্রেট করেন। কারণ তাঁর মতে, সাফল্যের চাইতে ব্যর্থতা অনেক বেশি দক্ষ শিক্ষক। বলিউড ইন্ড্রাস্ট্রিতে অনুপম খের তাঁর দীর্ঘ কেরিয়ারে অবশ্যই অসংখ্য চড়াই-উতরাই দেখেছেন। আর সেই অভিজ্ঞতা থেকে চড়াইয়ের থেকে উতরাইকেই জীবনে চলার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। সম্প্রতি এমনটাই জানালেন তিনি।

অনুপম এই মুহূর্তে তাঁর টিভি-শো ‘কুছ ভি হো সকতা হ্যায়’-এর দ্বিতীয় সেশন নিয়ে বেশ উত্তেজিত। গত সেশনে উঠে এসেছিল সেলিব্রেটিদের জীবনের ওঠা-নামা, পাওয়া না-পাওয়ার অসংখ্য খুঁটিনাটি কথা। মানুষের মনে জায়গা করে নিতে ‘কুছ ভি হো সকতা হ্যায়’-এর বেশি সময় লাগেনি। অনুপমের আশা, এ বারেও এই শো দর্শক-হৃদয় স্পর্শ করতে পারবে।

এ বারের সেশনে অনিল কপূর, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে গুলজার, ওয়াহিদা রহমান, আশা পরেখ, সানিয়া মির্জা, সোনু নিগমের মতো ব্যক্তিত্বকে দেখা যাবে। এ বারে অমিতাভ বচ্চনকেও তাঁর উল্টো দিকের কুর্সিতে চান অনুপম। । গত সেশনে যে নিজের জীবনের গল্প নিয়ে শো-তে হাজির হতে পারেননি বিগ বি!

Advertisement
Anupam Kher Kucch Bhi Ho Sakta Hai Anil Kapoor Priyanka Chopra Gulzar Waheeda Rehman Asha Parekh Sania Mirza Sonu Nigam Amitabh Bachchan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy