Advertisement
E-Paper

‘ও মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই করছে’, প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, ফের শারীরিক অবনতি অনুরাগের

অনুরাগের একটি ভিডিয়োও রোহিত ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নেটপ্রভাবী। তাঁর মুখে লাগানো অক্সিজেন মাস্ক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ২০:০১
ফের স্বাস্থ্যের অবনতি অনুরাগের

ফের স্বাস্থ্যের অবনতি অনুরাগের ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে ‘লাইভ’ থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন ‘বিগ বস্‌’-খ্যাত অনুরাগ ডোভাল। তার পরে ভর্তি ছিলেন হাসপাতালে। ছাড়া পেয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হল।

শুক্রবার অনুরাগের আপ্তসহায়ক জানিয়েছিলেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাই হাসপাতাল থেকে তিনি ছাড়া পাচ্ছেন। রবিবার আপ্তসহায়ক রোহিত পাণ্ডে অনুরাগের হাসপাতালের একটি ছবি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে লেখেন, “আবার অনুরাগ ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে। দেহরাদুনে সবচেয়ে কাছের এক হাসপাতালে ওকে নিয়ে যাচ্ছি। ও এখন মৃত্যুর সঙ্গে কঠিন লড়াই করছে।” অনুরাগের একটি ভিডিয়োও রোহিত ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নেটপ্রভাবী। তাঁর মুখে লাগানো অক্সিজেন মাস্ক।

উল্লেখ্য, গত সপ্তাহে আচমকা সমাজমাধ্যমে ‘লাইভ’-এ এসে নিজের আত্মহত্যার কথা বলেন অনুরাগ। জানান, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। নিজের মনের অবস্থা জানানোর মতো কাউকে পাচ্ছেন না তিনি! তাঁর কথায়, “এমন কেউ নেই, যাঁকে ফোন করব!” তার পরেই ঘোষণা করেন, “চলো, শেষযাত্রায় যাই।” এ কথা বলার পরেই গাড়ির গতি বাড়িয়ে দেন তিনি।

তার দু’দিন আগেই আর একটি ভিডিয়োয় অনুরাগ পরিবারের সঙ্গে তাঁর সমস্যা নিয়ে কথা বলেছিলেন। সেই ভিডিয়োয় তিনি বলেছিলেন, “আমার মৃত্যুর জন্য আমার মা, বাবা, ভাই দায়ী থাকবে। আমার আর কিছু করার নেই। খুব অবসাদে ভুগছি। জানি না, কী ভাবে এই ভাবনা মাথা থেকে বার করব। এই শেষ ভিডিয়োর পরে আমি হয়তো হারিয়ে যাব। ৫ দিন ধরে কিছু খাইনি। মাথা চলছে না।”

Anurag Dobhal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy