Advertisement
E-Paper

Imtiaz-kartik: অফিসের বাইরে কার্তিক, কোন ছবি নিয়ে আসছেন ইমতিয়াজ?

ইমতিয়াজের নতুন ছবির নায়ক কি আবারও কার্তিক? কবে কাজ শুরু করছেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১১:১৩
দর্শকদের মন বোঝেন ইমতিয়াজ

দর্শকদের মন বোঝেন ইমতিয়াজ

শুক্রবার গভীর রাত। পরিচালক ইমতিয়াজ আলির অফিসের বাইরে দেখা গেল অভিনেতা কার্তিক আরিয়ানকে। দু’বছর পর আবার কি একসঙ্গে ছবি করছেন? কী নিয়ে আলোচনা? খোঁজ নিল মুম্বইয়ের এক সংবাদ সংস্থা।

২০২০ সালে ‘লভ আজ কাল’ ছবিতে শেষ একসঙ্গে কাজ করেছিলেন ইমতিয়াজ এবং কার্তিক। ছবিতে অভিনয় করেছিলেন সারা আলি খানও। এ বার খোঁজ নিয়ে জানা গেল, ছবি একটা আসছে বটে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে নিয়ে কুলুপ এঁটেছেন নির্মাতা, অভিনেতা সকলেই। তবে ইমতিয়াজ আলির ছবি মানেই তার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। দর্শক যে কারণে উন্মুখ হয়ে থাকেন তাঁর পরের কাজের জন্য। ‘হাইওয়ে’, ‘রকস্টার’, ‘জব উই মেট’ ভিন্ন স্বাদের ছবি হলেও এক কথায় বলে দেওয়া যায় সবক’টিই ইমতিয়াজের। নতুন ছবিটিও তেমনই চমকপ্রদ কিছু হতে চলেছে বলে সূত্রের খবর।

যদিও জানা যায়নি কত শীঘ্র সে ছবির কাজ শুরু হবে। সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছিল, প্রয়াত পঞ্জাবি লোকশিল্পী অমর সিংহ চমকিলার জীবন নিজে একটি ছবি করবেন ইমতিয়াজ। সেখানে চমকিলার ছেলে চেয়েছিলেন তাঁর বাবা-মায়ের ভূমিকায় কার্তিক আর সারা অভিনয় করুন। সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে কি না কে জানে!

Kartik Aryaan Imtiaz Ali film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy