Advertisement
E-Paper

Saurav-Madhumita: সৌরভ-মধুমিতা পাহাড়ে? আনন্দবাজার অনলাইন ফাঁস করল আসল সত্যি

২০২০-র নভেম্বরে ভ্রমণ সংস্থার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ-মধুমিতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২১ ০৯:০৯
সৌরভ দাস এবং মধুমিতা সরকার।

সৌরভ দাস এবং মধুমিতা সরকার।

মধুমিতা সরকার আর সৌরভ দাস নাকি ছুটি কাটাচ্ছেন পাহাড়ে। ছবিতে একসঙ্গে বসে খাওয়াদাওয়া করতেও দেখা গিয়েছে তাঁদের। সেই ছবি দিন দুই আগে দেখা গিয়েছিল শহরের একটি পর্যটন সংস্থার নেট মাধ্যমের পাতায়। শনিবার সেই ছবি সেখান থেকে মুছে দিয়েছে ওই সংস্থা। বিষয়টি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। খবর জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করার চেষ্টা করেছিল দুই তারকার সঙ্গে। ফোনে পাওয়া যায়নি তাঁদের।

দীর্ঘ দিন ধরেই সৌরভ দাসের ‘সহবাস সঙ্গী’ অনিন্দিতা বসু। মাস খানেক আগে প্রথম গুঞ্জন। কাজের সূত্রে মুম্বইয়ে ব্যস্ত অনিন্দিতা। তাঁর অনুপস্থিতিতে সৌরভের সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে মধুমিতার। যদিও এই গুঞ্জনে মান্যতা দেননি সৌরভ-মধুমিতা। বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি অনিন্দিতাও। সেই গুঞ্জন আরও জোরদার শনিবারের নতুন রটনায়।

আসল ঘটনা কী? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল সেই ভ্রমণ সংস্থার কর্ণধারের সঙ্গে। কী বললেন তিনি? নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তি জানিয়েছেন, ২০২০-র নভেম্বরে সংস্থার সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ-মধুমিতা। কিছু দিন এক সঙ্গে ছিলেন। তাঁদের ছবি তুলেছিলেন সেই ব্যক্তির ভাই। সেই ছবিই নাকি দিন দুই আগে তাঁরা ভাগ করে নিয়েছিলেন সংস্থার নেট মাধ্যমের পাতায়। পরে বিশেষ কারণে শনিবার সন্ধেয় সেখান থেকে সেই ছবি নিজেরাই মুছে দিয়েছেন।

Tollywood Saurav Das Madhumita Sarcar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy