Advertisement
E-Paper

অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান, ধ্বংসাবশেষের খোঁজে চলছে তল্লাশি

এসইউ-৩০- যু্দ্ধবিমানটি জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে সন্ধ্যায় ‘টেক অফ’ করেছিল। ওড়ার কিছুক্ষণ পরে ৭টা ৪২ নাগাদ শেষ বার যোগাযোগ করা সম্ভব হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২৩:১৮

—প্রতিনিধিত্বমূলক ছবি।

অসমের পাহাড়ে নিখোঁজ হয়ে গেল ভারতীয় বায়ুসেনার একটি সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘটনার পরেই যুদ্ধবিমানটির সন্ধানে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। গোটা এলাকা সন্ধান চালানোর পর অবশেষে অসমেরর কার্বি অ্যাংলং এলাকায় তা ভেঙে পড়ে বলে জানায় ভারতীয় বায়ুসেনা।

ভারতীয় বায়ুসেনার তরফে এক্স পোস্ট করে জানানো হয়েছে, এসইউ-৩০- যু্দ্ধবিমানটি জোরহাট জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে সন্ধ্যায় ‘টেক অফ’ করেছিল। ওড়ার কিছু ক্ষণ পরে ৭টা ৪২ নাগাদ শেষ বার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এলাকাতেই রাতে তল্লাশি চালাচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার।

বায়ুসেনার একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে বলা হয়েছে, শেষ বার যোগাযোগের সময় সুখোই যুদ্ধবিমানটির অবস্থান ছিল অরুণাচল প্রদেশের সীমানাবর্তী এলাকায়। তারপর বায়ুসেনার তরফ থেকে জানানো হয় জোরহাট থেকে প্রায় ৬০ কিমি দূরে অসমেরর কার্বি অ্যাংলং এলাকায় প্রশিক্ষণ চলাকালিন যুদ্ধবিমানটি ভেঙে পড়ে।

Advertisement

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার বহরে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত ২৬০টিরও বেশি সুখোই রয়েছে। এর আগে ২০১৭ সালে অসমের তেজপুর বিমানঘাঁটি থেকে উড়ানের পরে অরুণাচলের পশ্চিম কামেং জেলার জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। বিমানে ছিলেন এক জন স্কোয়াড্রন লিডার এবং এক জন ফ্লাইট লেফটেন্যান্ট। তাঁরা দু’জনেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।

Indian Air Force Sukhoi-30 Sukhoi Su-30 MKI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy