Advertisement
E-Paper

‘অসাংবিধানিক এবং প্ররোচনামূলক’! শুভেন্দুর ‘সেকুলারিজম’-মন্তব্যের বিরুদ্ধে মামলা সিপিএম যুবনেতার

সৈনিকের অভিযোগ, মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু অসাংবিধানিক এবং প্ররোচনামূলক মন্তব্য করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২২:১৫
শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অসাংবিধানিক এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করলেন সিপিএমের যুবনেতা সৈনিক শূর। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হবে।

সৈনিকের অভিযোগ, মঙ্গলবার সকালে বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু অসাংবিধানিক এবং প্ররোচনামূলক মন্তব্য করেন। অভিযোগ, বিজেপি নেতা শুভেন্দু ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলে বলেন, ‘‘নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না।’’

ঘটনার পরেই বালিগঞ্জ থানায় শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সিপিএমের যুবনেতা সৈনিক। এর পর শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন কলকাতা হাই কোর্টে। আগামী ১০ মার্চ মামলার শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে।

Calcutta High Court Suvendu Adhikari BJP CPM DYFI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy