Advertisement
E-Paper

Bollywood: ‘আরও ৯০ বছর ইন্ডাস্ট্রিতে থাকব’, সব কটাক্ষ উড়িয়ে বললেন অর্জুন

২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২০:০৩
অর্জুন কপূর।

অর্জুন কপূর।

একেই তারকাসন্তান। তার উপর বেশ কয়েকটা ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ট্রোল, মিম, কটাক্ষ— এ সবই গা সওয়া হয়ে গিয়েছে অর্জুন কপূরের। সম্প্রতি বলিউডে ৯ বছর পূর্ণ করেছেন অভিনেতা। ২০১২ সালে যশরাজ ফিল্মসের ‘ইশকজাদে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন বলেছেন, “সবে ৯ বছর হল। এখনও আরও ৯০ বছর বলিউডে থাকব। অভিনয়ের সঙ্গে পরিচালনাও করতে পারি। কিন্তু আগামী ৯০ বছর এখানেই থাকছি, এটুকু বলতে পারি।” অর্জুন জানিয়েছেন, নিজের অভিনয় দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই তাঁর। তাই অন্যের কটাক্ষকে বিশেষ গুরুত্ব দেন না অভিনেতা। তাঁর কথায়, “আমি যখন একটা ছবি সই করি, তখন দর্শককে কী দেখাতে চলেছি সে বিষয়ে আমি নিশ্চিত থাকি। তাই কে কী বলল তা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না।”

খুব শীঘ্রই নেটফ্লিক্সে ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ছবিতে দেখা যাবে অর্জুনকে। এই ছবিতে অর্জুনের বিপরীতে অভিনয় করবেন রাকুল প্রীত সিংহকে।

Actor Bollywood arjun kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy