Advertisement
E-Paper

কর্ণকে ‘না’ আরিয়ানের! কেন প্রথম ছবির প্রস্তাব বার বার ফিরিয়ে দিচ্ছেন শাহরুখ পুত্র?

: মাদক কাণ্ডের পর থেকে সংবাদমাধ্যমে ফিরে ফিরে এসেছে আরিয়ান খানের নাম। জল্পনা একটাই— কবে বলিউডে অভিষেক হবে শাহরুখ তনয়ের?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২২ ২০:১৩
কর্ণের প্রস্তাব নাকোচ আরিয়ানের

কর্ণের প্রস্তাব নাকোচ আরিয়ানের ফাইল-চিত্র।

শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বলিউডে অভিষেক হবে কবে? এই জল্পনা বলিউড ইন্ডাস্ট্রির অন্দরে অনেক দিন ধরেই চলছে। খুব শীঘ্রই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। জোয়া আখতার পরিচালিত ছবি ‘দ্য আর্চিজ’-র হাত ধরে। স্বাভাবিক ভাবেই জল্পনা বিভিন্ন মহলে কার ছবিতে অভিষেক হবে আরিয়ানের? বলিউডে স্বজনপোষণ বির্তকে সবচেয়ে বেশি বিদ্ধ হয়েছেন কর্ণ জোহর। তিনি শাহরুখের কাছের বন্ধুও বটে। একাধিক তারকা সন্তানদের ‘গডফাদার’ও তিনিই। সেই তালিকায় রয়েছেন আলিয়া ভট্ট, বরুণ ধওয়ান, অনন্যা পণ্ডে, জাহ্নবী কপূর-সহ একাধিক তারকা সন্তান। শাহরুখ পুত্র আরিয়নের কাছেও এই একই প্রস্তাব নিয়ে যান কর্ণ। এক বার নয়, একাধিক বার। কিন্তু প্রতি বার কর্ণকে ফিরিয়ে দেন আরিয়ান।

যদিও প্রথম বার কর্ণ ভাবেন, হয়তো এখন মনস্থির করতে পারেননি আরিয়ান। এক সংবাদমাধ্যমে কর্ণ বলেছিলেন, ‘‘ও এখনও ছোট, ঠিক সময়ে নিজেই বুঝে যাবে, গোটাটাই তো পরিবারের মধ্যে।’’ কিন্তু একাধিক বার প্রত্যাখানের পর এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন কর্ণ। আরিয়ানের কাছে ছবির প্রস্তাব নিয়ে যান জোয়া আখতারও। শোনা যায় ‘দ্য আর্চিজ’-এর জন্য আরিয়ানকে প্রস্তাব দেন জোয়া। কিন্তু এই পরিচালকেও ফিরিয়ে দেন আরিয়ান। শাহরুখ তনয়ের স্পষ্ট কথা, তিনি অভিনেতা হতে চান না। বরং ক্যামেরার নেপথ্যে থাকতেই তিনি পছন্দ করেন।

শুধু আরিয়ান নন, শাহরুখ নিজেও বিভিন্ন সময় সাক্ষাৎকারে বলেছেন, ‘‘আরিয়ান পরিচালক হতে চান, ক্যামেরার পিছনেই বেশি স্বচ্ছন্দ সে।’’ এক কথায় বাবার ব্যাটন এ বার সুহানার হাতে।

Aryan Khan Karan Johar Shah Rukh Khan Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy