Advertisement
E-Paper

Aryan Khan: আরিয়ানের মাদক-জোগানদারকে গ্রেফতার করল এনসিবি

শ্রেয়সের থেকেই মাদক সংগ্রহ করতেন আরিয়ান এবং তাঁর বন্ধু আরবাজ শেঠ মার্চান্ট। দু’জনের হোয়াটসঅ্যাপের কথোপকথন ঘেঁটে এমনই তথ্য এনসিবি-র হাতে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ১৯:৪৯
আরিয়ান খান।

আরিয়ান খান।

নতুন মোড় প্রমোদতরীর মাদক-কাণ্ডে। আরিয়ান খান-সহ তাঁর আরও দুই সঙ্গীর পর তাঁদের মাদক-জোগানদার শ্রেয়স নায়ারকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

কে এই শ্রেয়স?

এই শ্রেয়সই নাকি আরিয়ান এবং তাঁর বন্ধুকে এমডি পিলের জোগান দিত। দু’জনের হোয়াটসঅ্যাপের কথোপকথন ঘেঁটে এমনই তথ্য পেয়েছে এনসিবি। এ বিষয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেয় এনসিবি।


আরিয়ানের ফোনে মাদক-যোগের ‘প্রামাণ্য নথি’ পাওয়া গিয়েছে বলে দাবি করেছে এনসিবি। শাহরুখ-পুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদক-চক্রের সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সে ক্ষেত্রে আরিয়ানের সঙ্গেই কি জড়িত থাকতে পারেন শ্রেয়স? খতিয়ে দেখা হবে সেই দিকটিও।

সোমবার আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। কিন্তু তাঁর জামিন মঞ্জুর না হওয়ায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি-র হেফাজতেই থাকতে হবে শাহরুখ-তনয়কে। অন্য দিকে শ্রেয়সের থেকে কি উঠে আসবে কোনও নতুন তথ্য? এখন সেটাই দেখার।

Shah Rukh Khan Aryan Khan NCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy