Advertisement
E-Paper

ফিরে আসুক শোলাঙ্কি, ‘গাঁটছড়া’ সিরিয়ালে গৌরব-শ্রীপর্ণা জুটি দেখে দাবি অনুরাগীদের

মে মাস পর্যন্ত ‘গাঁটছড়া’ সিরিয়ালে দেখা গিয়েছিল শোলাঙ্কি রায়কে। গল্প ঘুরেছে। এসেছেন নতুন নায়িকা। মেনে নিতে পারছেন না দর্শক।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৫:১৫
New story in Gaatchora serial

(বাঁ-দিক থেকে) শোলাঙ্কি রায়, শ্রীপর্ণা রায়, গৌরব চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

এক বছরেরও বেশি সময় ধরে ‘গাঁটছড়া’ সিরিয়ালে ঋদ্ধি এবং খড়ির প্রেমের গল্প দেখেছেন দর্শক। চলতি বছরের মাঝে আচমকাই শোনা যায় খড়ি চরিত্রে আর দেখা যাবে না শোলাঙ্কি রায়কে। তার পর থেকেই অনুরাগীদের মনখারাপ। অনেকেই মনে করেছিলেন এ বার তা হলে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই সিরিয়াল। তবে শোলাঙ্কি ছাড়াই বেশ অনেকগুলো মাস চালিয়ে যাচ্ছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। এরই মধ্যে গল্পে এসেছে পরিবর্তন। নতুন প্রজন্ম এসেছে। তবুও ঋদ্ধি এবং খড়ির গল্প ভুলতে পারছেন না দর্শক। এ বার প্রকাশ্যে এসেছে নতুন চরিত্র। শ্রীপর্ণা রায়কে দেখা যাচ্ছে এই সিরিয়ালে।

গৌরবের বিপরীতে নতুন নায়িকাকে দর্শকদের একাংশ কিন্তু মেনে নিতে পারছেন না। সম্প্রতি, প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। যেখানে সম্পূর্ণ নতুন লুকে দেখা যাচ্ছে শ্রীপর্ণাকে। তবে এখনও যে শোলাঙ্কিকে মনে পড়ছে দর্শকের, তার প্রমাণ মিলল ভিডিয়োর মন্তব্য বাক্সে। অনুরাগীদের একাংশের বক্তব্য, নতুন নায়িকাকে মেনে নিতে পারছেন না তাঁরা। কেউ লিখেছেন, “শোলাঙ্কিকেই সবচেয়ে ভাল মানাত।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “তা হলে কি এ বার পর্দায় গৌরবের সঙ্গে বিয়ে হবে শ্রীপর্ণার?” কেউ কেউ আবার দাবি জানিয়েছেন, তাঁরা শোলাঙ্কিকে এই সিরিয়ালে ফেরত চান।

সম্প্রতি, ‘মুকুট’ সিরিয়ালটি ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রীপর্ণা। ইন্ডাস্ট্রির একাংশের ধারণা ছিল, অভিনেত্রী বিয়ের জন্য এই সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছে। তবে সেটা যে সম্পূর্ণ রটনা সে কথা বার বার নিজের মুখে স্বীকার করেছেন শ্রীপর্ণা। জানিয়েছিলেন, তাঁর বাড়ি থেকে স্টুডিয়োর দুরত্ব অনেকটাই। যাতায়াতে অনেকটাই সময় ব্যয় হচ্ছিল। সে জন্যই তিনি এমন সিদ্ধান্ত নেন। তবে শোনা যাচ্ছে, এই বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আপাতত গৌরবের সঙ্গে তাঁর রসায়ন পর্দায় দর্শকদের মন জয় করতে পারে কি না দেখা যাক।

Gaatchora Gourab Chatterjee Solanki Roy Sriparna Roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy