Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

Prabhas: শাহরুখ-সলমনদের পিছনে ঠেলে এক নম্বর, ফি-ছবিতে দেড়শো কোটি রোজগার প্রভাসের!

প্রভাসের তুলনায় ছবি প্রতি পারিশ্রমিকে বেশ পিছিয়ে শাহরুখ। তিনি নাকি ১০০ কোটিতে ছবি করতে রাজি হন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২২ ২৩:২২
‘বাহুবলী’ ছবিতে প্রভাস।

‘বাহুবলী’ ছবিতে প্রভাস। —ফাইল চিত্র।

খান-কপূরদের রাজত্বে কি এ বার দক্ষিণী দখলদার ঢুকে পড়লেন? ফি-ছবিতে ‘বাহুবলী’র রোজগারের খবর ছড়াতেই এমনই বলাবলি শুরু হয়েছে।

কত টাকা রোজগার করছেন ‘বাহুবলী’ থুড়ি প্রভাস? বলিউডের অন্দরের খবরাখবর যাঁরা রাখেন, তাঁরা বলছেন যে প্রভাস নাকি দেড়শো কোটি টাকা ছাড়া কোনও ছবিতেই কাজ করতে রাজি নন। তবে তো তিনিই এখন দেশের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতা! তেমনটাই তো বলছে বলিপাড়ার বাসিন্দারা। দক্ষিণী ছবিতে তাঁর রমরমা বাজার তো ছিলই। এ বার শাহরুখ-আমির-সলমনের তিল তিল করে গড়ে তোলা রাজত্ব কি খান খান করে তুলতে চান প্রভাস? প্রভাসের তুলনায় ছবি প্রতি পারিশ্রমিকে বেশ পিছিয়ে শাহরুখ। তিনি নাকি ১০০ কোটিতে ছবি করতে রাজি হন। সলমন আবার একটু বেশি টাকা দাবি করেন বলে শোনা যায়। তা প্রায় ১২৫ কোটি টাকা। তবে অনেকের দাবি, শাহরুখ-সলমন নন, প্রভাসকে টক্কর দিতে পারেন একমাত্র অক্ষয় কুমার। ‘খিলাড়ি’ নাকি দেড়শো কোটির কাছাকাছি না পেলে ছবিতে কাজ শুরু করতে রাজি হন না। সত্যি নাকি?

salman khan Shahrukh Khan Prabhas Bahubali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy