Advertisement
E-Paper

Indraneil-Barkha: সন্তানের জন্য উপযুক্ত বাবা বেছে নিক মেয়েরা, ইন্দ্রনীলকে খোঁচা বরখার?

বরখা কি সরাসরি ইন্দ্রনীলকে ‘খারাপ বাবা’ হিসেবে প্রতিপন্ন করতে চাইলেন? শুধু তা-ই নয়, তাঁদের বিয়ে নিয়েও যেন কিছু বলতে চাইলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ২০:২৩
ইন্দ্রনীল এবং বরখা সেনগুপ্ত

ইন্দ্রনীল এবং বরখা সেনগুপ্ত

ইতিমধ্যে বলি ও টলিপাড়ায় এই খবর ভাল মতোই চাউর হয়ে গিয়েছে, ইন্দ্রনীল এবং বরখা সেনগুপ্তের ১৩ বছরের দাম্পত্য ভাঙতে বসেছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তারকা দম্পতি। তাঁরা বিবাহ-বিচ্ছেদের আইনি পথে হাঁটা শুরু করে দিয়েছেন কিনা সেই প্রশ্নের উত্তরও মেলেনি। কিন্তু অভিনেত্রী বরখা বিশত সেনগুপ্ত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝে মধ্যেই বিভিন্ন বার্তা দেন। তার মধ্যে অধিকাংশই প্রেম, বিচ্ছেদ, ভরসা নিয়ে।

শনিবার তেমনই একটি পোস্ট করেছেন বরখা। এটি অনেক বেশি স্পষ্ট। তিনি মহিলাদের উদ্দেশে লিখেছেন, ‘শিশুরা নিজেদের বাবাকে বেছে নিতে পারে না। তাই ভবিষ্যতে তোমাদের সন্তান হওয়ার আগেই তার জন্য উপযুক্ত বাবা বেছে নিও। এই কাজটি খুব গুরুত্বপূর্ণ। হালকা ভাবে নিও না।’ তিনি কি সরাসরি ইন্দ্রনীলকে ‘খারাপ বাবা’ হিসেবে প্রতিপন্ন করতে চাইলেন? শুধু তা-ই নয়, তাঁদের বিয়ে নিয়েও যেন কিছু বলতে চাইলেন তিনি।

বরখার ইনস্টাগ্রাম স্টোরি

বরখার ইনস্টাগ্রাম স্টোরি

কন্যার সঙ্গে ইন্দ্রনীল-বরখা

কন্যার সঙ্গে ইন্দ্রনীল-বরখা

বেশ কিছু দিন আগেই দুই তারকা ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন। বরখার ইনস্টাগ্রাম প্রোফাইলে কেবল তাঁর বন্ধুবান্ধবদের ছবি এবং কন্যার ছবি-ভিডিয়ো দেখা যায়। ইন্দ্রনীলের সঙ্গে কোনও পুরনো ছবিও পোস্ট করেন না তিনি। অন্য দিকে ইন্দ্রনীলও কেবল মেয়ের ছবি এবং কাজকর্মের পোস্ট করেন।

Barkha Bisht Sengupta Indraneil Sengupta Divorce Instagram Post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy