Advertisement
E-Paper

একই সিরিয়ালে দ্বিতীয় চরিত্রে প্রত্যাবর্তন জয়জিতের, নেপথ্যে কী কারণ? জানালেন অভিনেতা

‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালে দ্বিতীয় বার নতুন চরিত্রে ফিরছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এই চরিত্র নিয়ে তাঁর মনের কথা জানালেন অভিনেতা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২২
Image of Joyjit Banerjee

জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

সিরিয়ালে জনপ্রিয় চরিত্রের প্রত্যাবর্তন মাঝেমধ্যেই দেখা যায়। দর্শক এবং টিআরপির দাবি মেনেও কখনও কখনও চরিত্রকে নতুন মোড়কে ফিরিয়ে আনেন নির্মাতারা। তবে কেরিয়ারে নতুন অভিজ্ঞতার সম্মুখীন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। একই সিরিয়ালে দ্বিতীয় বার ফিরছেন তিনি। কিন্তু এ বারে অন্য একটি চরিত্রে।

মাস কয়েক আগে কালার্স বাংলার ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালে অশোক চরিত্রে অভিনয় করতেন জয়জিৎ। গল্পে সেই চরিত্রের পর্ব অনেক আগেই শেষ হয়েছে। এ বার এই সিরিয়ালেই মিস্টার গ্রাহাম নামের একটি চরিত্রে তাঁকে দেখবেন দর্শক। এ রকম অভিজ্ঞতা কি আগে কখনও হয়েছে? আনন্দবাজার অনলাইনকে জয়জিৎ বললেন, ‘‘না, এ রকম অভিজ্ঞতা আমার কেরিয়ারে এই প্রথম। অন্য রকমের অভিজ্ঞতা। শুটিং করেই সেটা বুঝতে পারছি।’’ তবে অভিনেতার রাজি হওয়ার নেপথ্যে কি বিশেষ কোনও কারণ রয়েছে? জয়জিৎ বললেন, ‘‘নির্মাতারা নিশ্চয়ই কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। তা ছাড়া একই সিরিয়ালে দুটো আলাদা চরিত্রে অভিনয় করাটাও চ্যালেঞ্জিং।’’

Image of actor Joyjit Banerjee

জয়জিৎ অভিনীত মিস্টার গ্রাহাম চরিত্রের লুক। ছবি: সংগৃহীত।

জয়জিৎ অভিনীত নতুন চরিত্রটি অবাঙালি। লুকে দেখা যাচ্ছে, অভিনেতাকে কালো পরচুলা পরানো হয়েছে। ট্রাউজ়ার এবং শার্ট পরিহিত অভিনেতার হাতে শোভা পাচ্ছে একটি পাইপ। আগেরটা খল চরিত্র ছিল। কিন্তু গ্রাহাম চরিত্রটি নিয়ে এখনই বেশি তথ্য দিতে নারাজ জয়জিৎ। কারণ, দুই চরিত্রের লুকের মধ্যে সাদৃশ্য রয়েছে। তাই তাদের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাও যে আগামী দিনে দর্শকদের ভাবাতে পারে, তা নিয়ে নিশ্চিত জয়জিৎ।

Advertisement
Joyjit Banerjee Tollywood News Bengali Serial Tumpa Autowali TV Serial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy