Advertisement
E-Paper

চোট পেয়ে বাইরে, বিগবসে কি আবারও কামব্যাক করবেন দেবলীনা?

হ্যাঁ, দেবলীনা ফ্যানদের জন্য সুখবর। ফিরবেন গোপী। কিন্তু কবে? সে বিষয়ে বিশেষ কিছু জানাননি অভিনেত্রী। তবে সূত্র বলছে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ রয়েছে। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ১৭:৫৭
দেবলীনা।

দেবলীনা।

কিছু দিন আগেই ব্যাকপেনের চোটে রিয়্যালিটি শো ‘বিগবস’ কে টা-টা জানাতে হয়েছিল বঙ্গললনা দেবলীনা ভট্টাচার্যকে। মন খারাপ হয়েছিল ফ্যানেদের। মুখ ভার হয়েছিল ‘গোপী বহু’ ওরফে নায়িকার নিজেরও। তবে কি দেবলীনার বিগবস জার্নি এখানেই শেষ? প্রশ্ন উঠেছিল ফ্যানেদের মধ্যে।

অবশেষে ফ্যানেদের সেই প্রশ্নের জবাব দিলেন তিনি। টুইটারে দেবলীনা লেখেন, “যা হয়েছে তা হওয়ারই ছিল। তবে আমি ফিরে আসবই। এবং যত তাড়াতাড়ি সম্ভব আবার বিগবসে যোগ দেব।”

হ্যাঁ, দেবলীনা ফ্যানদের জন্য সুখবর। ফিরবেন গোপী। কিন্তু কবে? সে বিষয়ে বিশেষ কিছু জানাননি অভিনেত্রী। তবে সূত্র বলছে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ রয়েছে।

আরও পড়ুন-অভিনেত্রী নয়, প্রথম জীবনে জ্যাকলিন কী হতে চেয়েছিলেন জানেন?

দেখুন দেবলীনার টুইট

কীভাবে চোট পেলেন দেবলীনা?

বিগবসের আস্তানায় নাচের একটি টাস্ক হচ্ছিল। সেখানেই আচমকা চোট লেগে যায় তাঁর হাড়ে। এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়। তবে আগের থেকে তিনি অনেকটাই সুস্থ।

প্রথম দিন থেকেই বিগবস হাউজে দর্শকদের অঢেল ভালবাসা পেয়ে আসছেন দেবলীনা। ভালবাসা পেয়ে আসছেন বিগবস হাউজে তাঁর সবচেয়ে ভাল বন্ধু রেশমী দেশাইও। তাঁদের বন্ডিং যে একেবারেই খাঁটি সে কথা এক বাক্যে স্বীকার করে নেবেন দেবলীনা-রেশমীর অতি বড় শত্রুও। সিদ্ধার্থর সঙ্গে দেবলীনার কেমিস্ট্রি নিয়েও হাজারও গুঞ্জন চলছে হাউজের মধ্যেই।

আরও পড়ুন- জুনের রিসেপশনে চাঁদের হাট, রাজ-শুভশ্রী থেকে আবির-মিমি, হাজির সবাই...

Devoleena Bhattacharya BigBoss Bollywood Reality Sho
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy