Advertisement
E-Paper

মালগাড়ির মাথায় চড়ে লম্ফঝম্ফ, হাই ভোল্টেজ তার ছুঁতেই বিস্ফোরণ! ছিটকে পড়ে মৃত্যু তরুণের, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভিডিয়োয় দেখা গিয়েছে খালি গায়ে ফুলপ্যান্ট পরা এক তরুণ একটি মালবাহী ট্রেনের বগির ছাদে দাঁড়িয়ে রয়েছেন। সেই ভয়াবহ দৃশ্য দেখে স্টেশনে থাকা লোকজন তাঁকে নেমে আসতে অনুরোধ করেন। বার বার সতর্ক করা সত্ত্বেও, তরুণ বগির ছাদ বরাবর হাঁটা লাগান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:৩৪

ছবি: সংগৃহীত।

মালগাড়ির মাথায় চড়ে কেরামতি দেখানোর মাসুল গুনতে হল প্রাণের বিনিময়ে। হাই ভোল্টেজ তারে হাত ছোঁয়ানো মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ। সংবাদ প্রতিবেদন অনুসারে এই ঘটনাটি বিহারের দরভঙ্গার। এক যুবক চলন্ত মালবাহী ট্রেনের ছাদে উঠে মাথার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে প্রাণ হারান। শিউরে ওঠা এই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে খালি গায়ে ফুলপ্যান্ট পরা এক তরুণ একটি মালবাহী ট্রেনের বগির ছাদে দাঁড়িয়ে রয়েছেন। সেই ভয়াবহ দৃশ্য দেখে স্টেশনে থাকা লোকজন তাঁকে নেমে আসতে অনুরোধ করেন। বার বার সতর্ক করা সত্ত্বেও, তরুণ বগির ছাদ বরাবর হাঁটা লাগান। বিপজ্জনক ভাবে তাঁর দু’হাত মাথার উপরে তুলতে শুরু করেন। বৈদ্যুতিক তারের খুব কাছেই পৌঁছে যাচ্ছিল তাঁর হাত। তাঁকে নিরস্ত করার জন্য উপস্থিত জনতা সমস্বরে চেঁচিয়ে ওঠেন। তাতে কর্ণপাত করেননি তরুণ।

কিছু ক্ষণ পরেই যুবকটি হাই-ভোল্টেজের তারটি স্পর্শ করেন। ফলে একটি প্রচণ্ড স্ফুলিঙ্গ ও বিস্ফোরণের মতো ঝলকানি দেখা দেয়। বৈদ্যুতিক শক খেয়ে তরুণ সঙ্গে সঙ্গে ট্রেনের ছাদেই লুটিয়ে পড়েন। এই ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত লোকজন আতঙ্কে চিৎকার করে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভিডিয়োটি ‘ডেডলি কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা নেটাগরিকদের নজর কেড়েছে। নেটমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ মনে করছেন যে তরুণ মানসিক ভারসাম্যহীন ছিলেন।

Advertisement
Bihar Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy