Advertisement
E-Paper

জাতীয় সড়কে পথচারীর সঙ্গে ধাক্কায় ‘উড়ে’ গেলেন বাইকচালক, হেলমেটসমেত মাথা ঘষে গেল পিচে! রইল ভয়ঙ্কর ভিডিয়ো

সংবাদ প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করেছেন বিষয়স্রষ্টা গন্ধর্ব গাভদে। কাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি মারাত্মক দুর্ঘটনাটির মুখোমুখি হন। তাঁর দেহে আটকানো ক্যামেরায় সেই রোমহর্ষক দৃশ্যটি রেকর্ড হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৫০

ছবি: সংগৃহীত।

হাইওয়ে পার হওয়া দুই পথচারীর সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে বাইকসমেত উল্টে গেলেন এক তরুণ। রাস্তার ধারে ছিটকে যান তিনি। হেলমেট পরা অবস্থায় তিনি কংক্রিটের রাস্তায় ঘষা খেতে খেতে এগোতে থাকেন। হেলমেটটি পরার কারণে অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাইকচালক। সেই ভয়াবহ দুর্ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনার ভিডিয়োটি পোস্ট করেছেন বিষয়স্রষ্টা গন্ধর্ব গাভদে। কাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি মারাত্মক দুর্ঘটনাটির মুখোমুখি হন। তাঁর দেহে আটকানো ক্যামেরায় সেই রোমহর্ষক দৃশ্যটি রেকর্ড হয়েছে। ব্যস্ত জাতীয় সড়ক পার হওয়ার সময় পথচারীদের সঙ্গে সংঘর্ষের পর অল্পের জন্য মারাত্মক আঘাত থেকে রক্ষা পেয়েছেন গন্ধর্ব। হেলমেটে লাগানো ক্যামেরার ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন গন্ধর্ব। সেই সময় হঠাৎ রাস্তা পার হতে যাওয়া দুই মহিলার সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এই ধাক্কার ফলে তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। হেলমেট পরা মাথা কংক্রিটের রাস্তায় সজোরে ঘষা খেতে থাকে। ওই অবস্থাতেই তিনি কিছু দূর এগিয়ে যান। দুর্ঘটনার সময় বিপরীত দিক থেকে কোনও যানবাহন না আসায় তিনি বড় ক্ষতি থেকে রক্ষা পান।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর ইতিমধ্যেই বহু মানুষ তা দেখেছেন। ৮০ হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে। ফুটেজটি শেয়ার করে গন্ধর্ব লিখেছেন এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা জাতীয় সড়কের যত্রতত্র দিয়ে পারাপার করেন। এতে বাইক বা গাড়িচালকদের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তিনি সমস্ত বাইকচালককে হেলমেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কারণ এই ভয়াবহ দুর্ঘটনায় তাঁর জীবন বাঁচাতে হেলমেটটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Advertisement
bike accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy