Advertisement
E-Paper

‘একা থাকো?’ গন্তব্যে নামিয়েই তরুণীকে মেসেজ অ্যাপ বাইকচালকের, মন্তব্য বিশেষ পোশাক নিয়েও! ভাইরাল সেই স্ক্রিনশট

অনুষ্কা নামের ওই তরুণীর অভিযোগ, ট্রিপ শেষ করার কিছু ক্ষণ পরেই অ্যাপ বাইক সংস্থার চালক তাঁকে হোয়াটস্‌অ্যাপে আপত্তিকর বার্তা পাঠান। ইনস্টাগ্রামে অনুষ্কার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, চালক তাঁকে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার পর হোয়াটস্‌অ্যাপে যোগাযোগ করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:০৫
Woman from Ghaziabad says App cab rider sent inappropriate text in WhatsApp after dropping her home

ভাইরাল সেই স্ক্রিনশট। ছবি: সংগৃহীত।

মেসেজ করে উত্ত্যক্ত করছেন পরিচিত অ্যাপ বাইক সংস্থার চালক। বাড়ি পৌঁছে দেওয়ার পর থেকে অনুপযুক্ত বার্তা পাঠাচ্ছেন তিনি। তেমনটাই অভিযোগ তুলে সমাজমাধ্যমে সরব হয়েছেন গাজ়িয়াবাদের বাসিন্দা এক তরুণী। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই নারী নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। বিতর্কও তৈরি হয়েছে বিস্তর।

অনুষ্কা নামের ওই তরুণীর অভিযোগ, ট্রিপ শেষ করার কিছু ক্ষণ পরেই অ্যাপ বাইক সংস্থার চালক তাঁকে হোয়াটস্‌অ্যাপে আপত্তিকর বার্তা পাঠান। ইনস্টাগ্রামে অনুষ্কার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, চালক তাঁকে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার পর হোয়াটস্‌অ্যাপে যোগাযোগ করেন। তার প্রথম বার্তাটি ছিল, “চিনতে পারেননি? এই মাত্র তো আপনাকে নামিয়ে দিয়ে এলাম।” যখন অনুষ্কা তাঁকে জিজ্ঞাসা করেন যে তিনি ওই নির্দিষ্ট অ্যাপ বাইক সংস্থার চালক কি না। তখন ওই চালক তা নিশ্চিত করেন। শুরু হয় কথোপকথন। অভিযোগ, অনুষ্কার চেহারার প্রশংসা করে ওই বাইক চালক তাঁকে ‘মিষ্টি’ বলেন। এ-ও লেখেন, ‘‘ভারতীয় পোশাকে তোমায় দেখতে ভাল লাগছিল।’’

এর পর নাকি আরও ব্যক্তিগত কথা বলা শুরু করেন ওই চালক। অনুষ্কার বয়স জিজ্ঞাসা করেন তিনি। তিনি একা থাকেন কি না, তা-ও জানতে চান এবং পরের দিন বিকাল ৪টেয় দেখা করার প্রস্তাব দেন। অনুষ্কা জানান, এর পরেই বিরক্ত হয়ে যে তিনি ওই চালককে ব্লক করে দেন। পুরো বিষয়টি ইনস্টাগ্রামে পোস্ট করে জানান তিনি।

Advertisement

অনুষ্কার পোস্ট সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ দেখেছেন সেই পোস্ট। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি বুঝতে পারছি। আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছে। একজন অ্যাপ বাইকচালক আমায় বেশ কয়েক বার মেসেজ এবং ফোন করেছিলেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমাদের দেশে মহিলাদের নিরাপত্তা কোথায়? কী ভাবে কোনও অ্যাপ বাইকচালক এক জন মহিলা গ্রাহককে এই ধরনের মেসেজ করতে পারেন? কড়া শাস্তি দেওয়া হোক।’’

তবে বিষয়টি নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই প্রকাশ্যে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন ওই অ্যাপ বাইকচালক। জানিয়েছেন, এর সঙ্গে তাঁর সংস্থার কোনও সম্পর্ক নেই। অন্য দিকে সংস্থার তরফেও অনুষ্কার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। সংস্থার তরফে ইনস্টাগ্রামে লেখা হয়েছে, ‘‘আমাদের চালকের অনৈতিক আচরণের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। এটি মেনে নেওয়া যায় না। আমরা যে মানের পরিষেবা দিতে চাই, এটি তার প্রতিফলন নয়। অনুগ্রহ করে আপনার মোবাইল নম্বর এবং আপনার ওই ট্রিপ সম্পর্কে আমাদের জানান, যাতে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।”

Bizarre Incident App Bike Harrasment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy