Advertisement
E-Paper

প্রেম করতেন দুই তরুণীর সঙ্গে! রহস্য ফাঁস তরুণের শেষকৃত্যে, কফিন ঘিরে হাতাহাতি প্রেমিকাদের, ভাইরাল ভিডিয়ো

প্রেমিকের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিকা। শেষ দেখার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই এক বার করে কফিনের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন। হঠাৎ এক অপরিচিত তরুণীকে দেখে সন্দেহ হয় মৃত তরুণের প্রেমিকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১০:৩০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রেমিকের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিকা। কফিনের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন তিনি। আত্মীয় এবং বন্ধুবান্ধব সকলেই শেষ দেখার জন্য কফিনের সামনে এক বার করে আসছিলেন। হঠাৎ প্রেমিকার কানে পৌঁছোয় অন্য তরুণীর বিলাপ। কফিনের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি বলছেন, ‘‘সোনা, আমি তোমায় খুব মিস্ করব। তোমায় ছেড়ে কী ভাবে থাকব জানি না।’’ সেই কথা কানে যাওয়ায় খেপে গেলেন মৃতের প্রেমিকা।

অপরিচিত তরুণীর সঙ্গে তাঁর প্রেমিকের কী সম্পর্ক তা প্র‌শ্ন করে বসলেন। তরুণীর উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না মৃতের প্রেমিকা। সেই তরুণীও তাঁর মৃত প্রেমিকের প্রেমিকা! রহস্য ফাঁস হতেই প্রেমিকের কফিন ঘিরে পরস্পরকে মারধর করতে শুরু করে দিলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ডেলিএক্সপ্রেস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শেষকৃত্যের অনুষ্ঠানে একটি কফিনকে ঘিরে দুই তরুণী অশান্তি করছেন। এক নজরে দেখলে মনে হচ্ছে যেন, কফিনের উপর কার অধিকার বেশি তা নিয়ে দুই তরুণীর মধ্যে ঝগড়া বেঁধেছে।

Advertisement

সম্প্রতি এই ঘটনাটি মেক্সিকোর ভেরাক্রুজ়ে ঘটেছে। প্রেমিকের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রেমিকা। শেষ দেখার জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলেই এক বার করে কফিনের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন। হঠাৎ এক অপরিচিত তরুণীকে দেখে সন্দেহ হয় মৃত তরুণের প্রেমিকার।


পরিচয় জিজ্ঞাসা করায় সেই তরুণী বলেন, ‘‘যিনি মারা গিয়েছেন, আমি তাঁর প্রেমিকা।’’ তা শুনে খেপে যান অন্য তরুণী। তাঁরা যে একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছি্লেন, সে কথা শেষকৃত্যের অনুষ্ঠানে এসে জানাজানি হয়। মৃত প্রেমিকের কফিন ঘিরে দুই তরুণীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়ায় অনেকেই তরুণীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভালবাসার মানুষকে সারা জীবনের মতো হারিয়ে ফেলার যন্ত্রণা খুব কঠিন। তার মধ্যে দুই তরুণীর মনও ভেঙে গিয়েছে। আশা করি, দু’জনে এই সময় নিজেদের যতটা সম্ভব ভাল রাখার চেষ্টা করবেন।’’

Viral Video Mexico
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy