Advertisement
E-Paper

‘রাতে ফিরতে দেরি হবে’, স্ত্রীকে মিথ্যা বলে প্রেমিকার সঙ্গে সিনেমাহলে! দৈবক্রমে হাতেনাতে ধরলেন তরুণী, ভিডিয়ো ভাইরাল

অফিসের কাজ সেরে ফিরতে দেরি হতে পারে জানিয়ে প্রেমিকার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন এক তরুণ। অন্য দিকে, স্বামীর বাড়ি ফিরতে দেরি হবে জেনে একই সিনেমাহলে চলে যান তাঁর স্ত্রীও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১২:৪১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অফিসের কাজ সেরে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে— স্ত্রীকে সেই কথাই জানিয়েছিলেন তরুণ। স্বামীর ফিরতে দেরি হবে জেনে সিনেমা দেখতে চলে যান তরুণী। কিন্তু সেখানে গিয়ে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। দেখেন, সিনেমাহলের ভিতর প্রথম সারিতে অন্য তরুণীর হাত ধরে ঘনিষ্ঠ ভাবে বসে রয়েছেন তাঁর স্বামী। সেই মহিলার হাতে একগোছা ফুল। স্বামী যে পরকীয়ায় জড়িয়েছেন, তা বুঝতে দেরি হয়নি তরুণীর। হলভর্তি দর্শকের সামনে স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ক্রিমিপশ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সিন‌েমাহলের ভিতর এক তরুণকে মারধর করছেন এক তরুণী। তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন অন্য এক তরুণী। ঝামেলা চলাকালীন রেগেমেগে সিনেমাহল ছেড়ে বেরিয়ে যান তিনি। সম্প্রতি এই ঘটনাটি কাজাখস্তানের একটি সিনেমাহলে ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অফিসের কাজ সেরে ফিরতে দেরি হতে পারে জানিয়ে প্রেমিকার সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন তরুণ।

অন্য দিকে, স্বামীর বাড়ি ফিরতে দেরি হবে জেনে একই সিনেমাহলে চলে যান তাঁর স্ত্রীও। সিনেমাহলে প্রথম সারিতে স্বামীকে অন্য তরুণীর সঙ্গে বসে থাকতে দেখেন তিনি। স্বামীর পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরে ফেলেন তরুণী। তরুণের প্রেমিকার দাবি, তাঁর প্রেমিক যে বিবাহিত সে কথা তিনি জানতেন না।

Advertisement

বিয়ের কথা লুকিয়ে তাঁকে ঠকিয়েছেন দেখে ফুলের গোছা ছুড়ে ফেলে সিনেমাহল থেকে বেরিয়ে যান তরুণের প্রেমিকা। সেই ফুলের গোছা দিয়েই স্বামীকে হলভর্তি দর্শকের সামনে মারধর করতে শুরু করেন তরুণী। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘পাপ করলে কর্মফল তো ভুগতেই হবে। বেচারা তরুণের দু’কুলই গেল।’’

Viral Video Extra Marital Affair Kazakhstan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy