Advertisement
E-Paper

ট্রেনের কামরায় ‘পিকনিক’! আনন্দের মুহূর্ত রিলে তুলে ধরতেই কটাক্ষের শিকার পরিবার, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ট্রেনের তিনটি লোয়ার বার্থ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সকলে। কেউ কেউ আবার পা মুড়িয়ে বসে বার্থের উপর খাবারের প্লেট রেখে আয়েশ করে খাচ্ছেন। আসনের উপরেই খাবারের বাক্সগুলি রাখা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৩:২৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

এক্সপ্রেস ট্রেনে পরিবার নিয়ে লম্বা সফর করছেন তরুণ। তিনখানা লোয়ার বার্থ জুড়ে বসে রয়েছেন সকলে। বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে ট্রেনে উঠেছেন তাঁরা। মালপত্র গুছিয়ে বসার কিছু ক্ষণ পরেই খাবারের বাক্স বার করা শুরু হল। তার পরেই যেন পিকনিক শুরু করে দিলেন পরিবারের সদস্যেরা। সকলে মিলে ট্রেনে উঠে খাওয়াদাওয়ার মুহূর্তটির রিল বানিয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) করতেই সমালোচনার শিকার হলেন তরুণ।

‘সুরেশ_সনাতনী০০৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ট্রেনের কামরায় যাত্রীরা মিলেমিশে খাওয়াদাওয়া করছেন। পরিবারের এই আনন্দের মুহূর্তটি ক্যামেরাবন্দি করছেন এক তরুণ সদস্য। এক্সপ্রেস ট্রেনের কামরায় ওই পরিবারের আট জন সদস্য রয়েছেন। ট্রেনসফর চলাকালীন খাওয়াদাওয়া করছেন তাঁরা। বাড়ি থেকে রান্না করে খাবার নিয়ে ট্রেনে উঠেছে ওই পরিবার।

ট্রেনের তিনটি লোয়ার বার্থ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বসেছেন সকলে। কেউ কেউ আবার পা মুড়িয়ে বসে বার্থের উপর খাবারের প্লেট রেখে আয়েশ করে খাচ্ছেন। আসনের উপরেই খাবারের বাক্সগুলি রাখা। এক বার্থ থেকে অন্য বার্থে বসা যাত্রীর হাতে সেই বাক্সগুলি চালান করা হচ্ছে। পরিবেশবান্ধব প্লেটেই খাবার পরিবেশন করছেন তাঁরা। দৃশ্যটি দেখে মনে হচ্ছে, ট্রেনের ভিতর যেন পিকনিক করছেন যাত্রীরা। খাওয়াদাওয়ার মুহূর্তের ভিডিয়ো রিলে বন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন সেই পরিবারের এক তরুণ সদস্য। ‘সুখী পরিবার’ বলে ক্যাপশনও লিখেছেন তিনি।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় সমালোচনার শিকার হয়েছেন তরুণ। এই প্রসঙ্গে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ট্রেনে বহু যাত্রীই বাড়ি থেকে রান্না করে নিয়ে যান। কিন্তু পরিচ্ছন্নতা এবং অন্য যাত্রীদের সুবিধা-অসুবিধার কথাও তো মাথায় রাখতে হয়! বার্থের উপর কোনও কাগজ পাতা নেই। তার মধ্যেই খাবার রাখা। সকলে গোল হয়ে বসে খাচ্ছেন। এ তো ট্রেন, নিজেদের বাড়ি নয়! অন্য যাত্রীদের সত্যিই সমস্যা হয়।’’

Viral Video Indian Railways
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy