Advertisement
E-Paper

‘রোনাল্ডো আমার দিকে ঝুঁকে পড়েন’! সত্যিই কি বিপাশাকে চুম্বন করেছিলেন ফুটবলতারকা?

২০০৭ সালে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যেখানে নাকি রোনাল্ডো আর বিপাশাকে চুম্বনে লিপ্ত হতে দেখা যায় বলে বিতর্ক তৈরি হয়। সে রাতে আদৌ কি তেমন কিছু ঘটেছিল? জানালেন বিপাশা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২২
(বাঁ দিকে) বিপাশা বসু, (ডান দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

(বাঁ দিকে) বিপাশা বসু, (ডান দিকে) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: সংগৃহীত।

২০০৭ সাল। তখন জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী বিপাশা বসু। পর্তুগালের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিপাশা। সেখানে উপস্থিত ছিলেন ফুটবলতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সঙ্গে দেখা হয় বিপাশার। সেই অনুষ্ঠানের পরেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যেখানে নাকি রোনাল্ডো আর বিপাশাকে চুম্বনে লিপ্ত হতে দেখা যায় বলে বিতর্ক তৈরি হয়। সে রাতে আদৌ কি তেমন কিছু ঘটেছিল? জানালেন বিপাশা।

বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে এসে সেই রাতের বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “অনুষ্ঠানশেষে আমরা ডিস্কোয় গিয়েছিলাম। সেখানে প্রচণ্ড আওয়াজ। জোরে গান বাজছে। কেউ কারও কথা শুনতে পাচ্ছিলাম না।” আর তা ছাড়া রোনাল্ডো তাঁর থেকে অনেকটাই লম্বা। ফলে, তিনি নাকি প্রত্যেকটা কথা অভিনেত্রীর কানের কাছে মুখ নামিয়ে বলছিলেন। বিপাশার উচ্চতা তাঁর তুলনায় কম হওয়ায়, বার বার তিনি নায়িকার দিকে ঝুঁকে কথা বলছিলেন। সংবাদমাধ্যমে নাকি সেটাই বিকৃত করে দেখানো হয় বলে দাবি বিপাশার।

পাশাপাশি বিপাশা আরও প্রশ্ন তোলেন, “ক্রিশ্চিয়ানো যদি চুমু খেয়েই থাকেন, তা হলে সেই ছবি কোথায়? যে ছবি ছড়িয়েছে, সে তো সব অন্য মুহূর্তের। চুম্বনের নয়।” এই প্রসঙ্গে রোনাল্ডোও কখনও কোনও মন্তব্য করেননি। যদিও নিন্দকেরা বলেন, এই ঘটনার পরেই নাকি জনের সঙ্গে বিপাশার সম্পর্কের অবনতি ঘটে। এখন অবশ্য স্বামী কর্ণ সিংহ গ্রোভার ও মেয়ে দেবীকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী। রোনাল্ডোর সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছিলেন বিপাশা।

Bipasha Basu Christiano Ronald Viral Video Bollywood Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy