Advertisement
E-Paper

রহমানের ‘ধর্মীয় বিভাজন’ বিতর্কে এ বার বিপাকে কপিল! বিজেপি নেতার নিশানায় কৌতুকশিল্পী

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআর রহমান। এই প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপি নেতা নীতেশ রানে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩
রহমান-বিতর্কে জড়ালেন কপিল!

রহমান-বিতর্কে জড়ালেন কপিল! ছবি: সংগৃহীত।

ধর্মীয় বিভাজনের মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন এআর রহমান। যদিও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছেন তিনি। ব্যাখ্যা দিয়েছেন, যন্ত্রণা দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। এ বার রহমানকে নিজের অনুষ্ঠানে ডাকার জন্য সমালোচিত হলেন কপিল শর্মা।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার রহমান। বিষয়টি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন বিজেপি নেতা নীতেশ রানে। তাঁর বক্তব্য, “কৌতুকের প্রসঙ্গ এলেই কপিল শর্মার কথাই মাথায় আসে। ভারতে ও সারা বিশ্বে এই অনুষ্ঠান জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এআর রহমানের কিছু মন্তব্য ভারতীয় ও হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। এই পরিস্থিতিতে এত বড় মঞ্চে ওঁকে (রহমান) নিয়ে আসার বিরোধিতা করছি আমরা।”

নীতেশ তাঁর বিবৃতিতে আরও বলেছেন, “বিনোদনের স্বাধীনতা মেনে নেওয়া যায়। কিন্তু মানুষের ভাবাবেগ এবং জাতীয়াবাদকে অগ্রাধিকার দিতে হবে।” সংশ্লিষ্ট ওটিটি মঞ্চকে এই কনটেন্ট প্রকাশ করা নিয়ে নতুন করে বিবেচনা করার কথা বলেছেন তিনি। তাঁর হুঁশিয়ারি “কৌতুক মেনে নেওয়া যায়। কিন্তু ভারতের সংহতি, সংস্কৃতি ও হিন্দুত্ববাদের সঙ্গে আপোস করা চলবে না।”

কিছু দিন আগে সাক্ষাৎকারে রহমান দাবি করেছিলেন, গত আট বছরে তিনি বেশ কিছু কাজ হারিয়েছেন। কারণ হিসাবে তিনি ধর্মীয় বিভাজনের কথাও উল্লেখ করেছিলেন। কটাক্ষের মুখে পড়ে রহমান ফের একটি পোস্টে জানান, তিনি সঙ্গীতের মাধ্যমে সব সময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।

AR Rahman Kapil Sharma Show
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy