বুধবার রাতে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে এবং সম্পর্ক নিয়ে মুখ খোলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তিনি লিখেছিলেন গত পাঁচ বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন। যদিও সেই পোস্ট ২৪ ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যম থেকে মুছে দেন তিনি। এ বার প্রকাশ্যে হিরণ এবং ঋতিকার একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, বিধায়ক তথা অভিনেতাকে ভাইফোঁটা দিচ্ছেন ঋতিকা।
হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রশ্ন তুললেন, ২০২১ সালের নভেম্বরে যদি হিরণকে ভাইফোঁটা দেন, তা হলে পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক থাকল কী করে? অনিন্দিতা যোগ করেন, “হিরণের খড়্গপুরের বাড়িতে এই ভাইফোঁটার ছবি তোলা, দেখে সেটাই বুঝলাম। আমি যে মিথ্যা বলছি না আবার প্রমাণিত হয়ে গেল। ভাই হিসাবে ভাইফোঁটা দিয়ে তাঁকে আবার কী করে বিয়ে করতে পারে একজন? অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়। ভাবতেই আমার অস্বস্তি হচ্ছে।”
গত কয়েক বছর ধরে খড়্গপুর থেকে কলকাতার বাড়িতে যাতায়াত করতেন হিরণ। তাঁর প্রথম স্ত্রী আগেই জানিয়েছিলেন,একেবারে যোগোযাগ বিচ্ছিন্ন ছিল এমনটা কখনও হয়নি। এমনকি ২০২৪ সালে তাঁরা ঘুরতেও গিয়েছিলেন বিদেশে। সে সময় ঋতিকা সম্পর্কে কানাঘুষো শুনেছিলেন অনিন্দিতা। কিন্তু সে সময় হিরণ তাঁর প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন মেয়েটি তাঁকে ভয় দেখাচ্ছে। অনিন্দিতা জানান, সেই সময় স্বামীর কথা বিশ্বাসও করেছিলেন তিনি। তবে হিরণের সঙ্গে যে অনিন্দিতার সম্পর্ক খুব মসৃণ ছিল, তেমনও নয়। অনিন্দিতা বলেছিলেন, “ও যাতায়াত করত। কিন্তু অভিমান করে আমি কথা বলতাম না। এত দিন চুপ ছিলাম, কারণ পরিবারের অসম্মান হোক চাইনি। কিন্তু এই কয়েক বছর আমার এবং মেয়ের উপরে খুবই মানসিক অত্যাচার করা হয়েছে।” এত বিতর্কের মাঝে নীরব হিরণ। এখন কোথায় আছেন তিনি? উঠছে প্রশ্ন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- বিতর্কে হিরণ। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। মুখ খুলেছেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। তাতে বিতর্ক আরও বেড়েছে।
- অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরেই তরজা তুঙ্গে। মুখ খুলেছেন ঋতিকা গিরি। বিয়ের শংসাপত্র নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী।
- থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে অনিন্দিতা বলেন, “আমাদের ডিভোর্স হয়ে যাক, তার পর নাচতে নাচতে বিয়ে করুক। সে হিরণ চ্যাটার্জি ওকে বিয়ে করে কি না আমরা দেখব।”
-
‘হিরণ আমাকে অনুপ্রাণিত করেছিল’! হঠাৎ কেন এ কথা বললেন বিজেপি বিধায়কের প্রথম স্ত্রী ?
-
অভিনেতা-বিধায়ক হিরণের আগাম জামিনের আবেদন মঞ্জুর, কী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট?
-
হিরণের বিয়ে-বিতর্কে নতুন মোড়, ফেব্রুয়ারির কত তারিখে হবে তাঁর আগাম জামিনের শুনানি?
-
চেন্নাই থেকে শহরে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হিরণ! আগাম জামিনের আবেদন বিজেপি বিধায়কের
-
বিয়ে-বিতর্কের দু’সপ্তাহের মাথায় নীরবতা ভাঙলেন হিরণ, এত দিন কোথায় ছিলেন বিধায়ক-অভিনেতা?