Advertisement
E-Paper

‘পাঠান’ নিয়ে প্রশ্ন দীপিকার! ট্রেলার প্রকাশ্যে আসার এক দিন পরেই কী বললেন অভিনেত্রী?

বিতর্ক যা-ই হোক না কেন, তাঁর মুখে কুলুপ। ট্রেলার প্রকাশ্যে আসার পর হাসিমুখে কী প্রশ্ন করলেন দীপিকা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৫:৩৪
মুম্বই বিমানবন্দরে প্রথম বার ‘পাঠান’ ছবির ট্রেলার নিয়ে মুখ খুললেন দীপিকা।

মুম্বই বিমানবন্দরে প্রথম বার ‘পাঠান’ ছবির ট্রেলার নিয়ে মুখ খুললেন দীপিকা। ফাইল চিত্র।

ছবির প্রথম লুক আসার পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ‘পাঠান’। ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের ছবি ‘পাঠান’-এর ট্রেলার। যা মুক্তির আগে দেশ জুড়ে বিস্তর বিতর্ক। সমাজমাধ্যমে এত তর্ক, ঝামেলার মধ্যেও মুখে কুলুপ এঁটে ছিলেন দীপিকা। কোনও বক্তব্য আসেনি নায়িকার থেকে। যদিও শাহরুখ তাঁর অনুরাগীদের সঙ্গে এত কিছুর মধ্যেও কথা বলেছেন। এ বার কথা বললেন দীপিকাও।

বুধবার বিমানবন্দরে আলোকচিত্রীদের ফ্রেমবন্দি দীপিকা। মুম্বই বিমানবন্দরেই প্রথম বার ‘পাঠান’ ছবির ট্রেলার নিয়ে মুখ খুললেন দীপিকা। আলোকচিত্রীদের ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেন তিনি। শুধু তাই নয়, প্রশ্ন করলেন, “তোমরা পাঠানের ট্রেলার দেখেছ? ভাল লেগেছে?” সকলে এক বাক্যে জানালেন ছবির ট্রেলার দেখে তাঁরা ঠিক কতটা খুশি।

গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে উঠেছে ‘পাঠান’ বয়কটের ঝড়। সেই নিয়ে কোনও কথাই যে তিনি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, তা তাঁর ভাবভঙ্গিতে স্পষ্ট।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স’-এর বহুচর্চিত ছবি ‘পাঠান’। হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। একাধিক বিতর্কে ইতিমধ্যেই জর্জরিত ‘পাঠান’। বিতর্কের গণ্ডি পেরিয়ে কি দর্শকের মন জয় করতে পারবেন শাহরুখ-দীপিকা? উত্তর মিলবে ২৫ জানুয়ারি।

Deepika Padukone Pathaan Bollywood Actor Bollywood movie
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy