Advertisement
E-Paper

ওজন কমে গিয়েছে, দাঁড়াতে পারছেন না সাবা আজ়াদ, হঠাৎ কী হল হৃতিক রোশনের প্রেমিকার?

সাবা একটি ছবি নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। কী হয়েছে হৃতিকের প্রেমিকার?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৮:২২
কী হয়েছে হৃতিক প্রেমিকা সাবা আজ়াদের?

কী হয়েছে হৃতিক প্রেমিকা সাবা আজ়াদের? ছবি: সংগৃহীত।

জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন কাটিয়েছেন। নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী সাবা আজ়াদ। তাঁর অবশ্য আরও একটি পরিচয় রয়েছে। তিনি হলেন অভিনেতা হৃতিক রোশনের প্রেমিকা। দু’সপ্তাহে যে এমন অবস্থা হবে, তা ভাবতেই পারেননি তিনি। সাবা নিজেই জানালেন কী হয়েছিল তাঁর?

হাসপাতালে বিছানায় শুয়ে সাবা আজ়াদ। পাশে রইলেন হৃতিক রোশন।

হাসপাতালে বিছানায় শুয়ে সাবা আজ়াদ। পাশে রইলেন হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

সাবা একটি ছবি নিজেই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। শরীরের উপর দিয়ে যে ধকল গিয়েছে তা তাঁর ছবিতেই স্পষ্ট। অভিনেত্রী লিখেছেন, “জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন। যে কিনা বাইরের এককণা খাবার, জল, কিচ্ছু খায় না, সব সময় নিজের টিফিন বাক্স, জলের বোতল নিয়ে যাতায়াত করে, তার এমন সংক্রমণ হতে পারে! অমি নিজেই ভাবতে পারছি না। চার কেজি ওজন কমে গিয়েছে আমার।”

একই সঙ্গে সতর্কতার বার্তাও দিয়েছেন তিনি। সাবা বলেছেন, “এত সাবধানতার পরেও আমার যদি এমন সংক্রমণ হতে পারে, তা হলে সবাই একটু বুঝেশুনে খাবার খাবেন। বাজার থেকে আনা সবজি খুব ভাল করে পরিষ্কার করবেন। না হলে আমার মতো ভুগতে হবে।”

এই সময়ে তাঁর খুবই কাজের চাপ। আর এখনই অসুস্থ হয়ে পড়ায় খুবই সমস্যায় পড়েছেন তিনি। এই কয়েক দিন তো হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না। তবে তাঁর এই অসুস্থতার সময়ে সারা ক্ষণ পাশে ছিলেন প্রেমিক হৃতিক। শরীর খারাপ থাকায় মনমেজাজও ভাল থাকত না তাঁর। অভিনেত্রী যোগ করেন, “আমার মন ভাল করার দায়িত্ব নিয়েছিল হৃতিক। এই সময়ে সারা ক্ষণ ও আমার পাশে ছিল।” হৃতিককে পাশে পেয়ে তাঁর অসুস্থতা যে অনেকটাই সেরে গিয়েছে, সেই অনুভূতিও ব্যক্ত করেন সাবা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy