Advertisement
E-Paper

ডেটে গিয়ে কথা না বলেই উঠে এসেছিলেন, তার পরেও সেই অক্ষয়কে কী ভাবে বিয়ে করলেন সমীরা?

বলিপাড়ার চর্চিত নাম সমীরা রেড্ডি। অনেক দিন বড় পর্দা থেকে দূরে। কিন্তু তাঁর প্রেম, সংসার নিয়ে বরাবরই উৎসাহ দর্শকের মনে। এ বার ফাঁস করলেন, প্রথম দিন ডেটে কী করেছিলেন নায়িকা?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ ১৮:২৬
সমীরা ফাঁস করলেন, স্বামী অক্ষয়ের সঙ্গে সম্পর্ক কী ভাবে গড়িয়েছিল প্রেমে?

সমীরা ফাঁস করলেন, স্বামী অক্ষয়ের সঙ্গে সম্পর্ক কী ভাবে গড়িয়েছিল প্রেমে? ফাইল চিত্র।

সমীরা রেড্ডি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বহু দিন হল বড় পর্দা থেকে দূরে। স্বামী, দুই ছেলে-মেয়ে, শাশুড়িকে নিয়ে তাঁর সুখের সংসার। ইনস্টাগ্রাম, ফেসবুকে তাঁর ভিডিয়ো রীতিমতো পছন্দের দর্শকদের। লকডাউনের সময় সমীরা ও তাঁর শাশুড়ির ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। বিয়ে করে যে তিনি ঠিক কতটা খুশি, সে কথাও বার বার প্রকাশ্যে বলেছেন। জানেন কি, অক্ষয় ভার্দের সঙ্গে কী ভাবে প্রেম হয় নায়িকার?

ছবির প্রচারেই প্রথম দেখা। নায়িকা বলেন, “সম্পর্কে প্রথম পদক্ষেপ আমিই করেছিলাম। ছবির প্রচারের জন্য পৌঁছতে আমার দেরি হয়ে যাওয়ায় আমায় বাইক নিতে হয়। যে বাইক থেকে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিল অক্ষয়। যদিও প্রথম থেকেই ভাল লাগা ছিল, কিন্তু আমাদের প্রথম ডেট ছিল মনে রাখার মতো।” নায়িকা আরও যোগ করেন। বলেন, “আমার সঙ্গে প্রথম ডেটে গিয়ে রীতিমতো বিরক্ত হয়েছিল অক্ষয়। তখন আমি বেশ জনপ্রিয়। তাই আমার একটু অস্বস্তি হচ্ছিল। তা দেখেই ও বিরক্ত হয়ে বলে, তুমি খুবই ভাল। কিন্তু আমার মনে হয়, আমাদের না এগোনোই উচিত।”

সেই প্রেম যে কবে বিয়ে অবধি গড়িয়ে যায় তা সমীরা নিজেই বুঝতে পারেননি। এখন তিনি খুবই খুশি। খুব তাড়াতাড়ি বড় পর্দায়ও ফিরতে চলেছেন সমীরা।

Sameera Reddy Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy