Advertisement
E-Paper

মুম্বইতে নতুন ফ্ল্যাট কিনলেন শাহিদ, টাকার অঙ্কটা জানলে ভিড়মি খেতে হতে পারে

ঠিকানা বদল করেছেন শাহিদ কপূর। স্ত্রী মীরা ও দুই সন্তানকে নিয়ে নতুন আস্তানায় অভিনেতা। ফ্ল্যাট কিনতে কত কোটি খরচ করলেন তিনি?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৮:২২
শাহিদ-মীরার নতুন ঠিকানা, টাকার অঙ্কটা খুব কম নয়।

শাহিদ-মীরার নতুন ঠিকানা, টাকার অঙ্কটা খুব কম নয়। ছবি: ইনস্টাগ্রাম।

মায়ানগরীতে নতুন সম্পত্তি কিনলেন শাহিদ কপূর। মুম্বইয়ের ওরলি এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। স্ত্রী মীরা রাজপুত ও দুই সন্তান নিয়ে সেখানেই নতুন সংসার পেতেছেন তিনি। শনিবার নতুন ফ্ল্যাটের বেশ কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শাহিদ।

নতুন ফ্ল্যাটের রান্নাঘরে মীরা।

নতুন ফ্ল্যাটের রান্নাঘরে মীরা। ছবি: ইনস্টাগ্রাম।

সমুদ্রের সম্মুখে অবস্থিত শাহিদ-মীরার সংসার। সূত্রের খবর, অভিনেতা ২০১৮ সালে কিনেছিলেন এই ফ্ল্যাট। কিন্তু অতিমারির কারণে বেশ কিছুটা দেরি হয়। সময় যায় অন্দরসজ্জায়। তবে ডুপ্লেটা কিনতে বেশ মোটা টাকা খরচ করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, শাহিদের নতুন এই ফ্ল্যাটের দাম প্রায় ৫৮ কোটি টাকা! এর আগে শাহিদের ঠিকানা ছিল জুহুতে। এখন থেকে ওরলির বাসিন্দা তিনি। শাহিদের ফ্ল্যাটটি ডুপ্লে অর্থাৎ দ্বিতল বিশিষ্ট। আসবাব থেকে অন্দরসজ্জা সবেতেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। ফ্ল্যাটের সঙ্গে রয়েছে চারটি গাড়ি পার্কিং এর বন্দোবস্ত রয়েছে।

নতুন ফ্ল্যাটের বসার ঘরে অন্দরসজ্জা শিল্পীর সঙ্গে মীরা।

নতুন ফ্ল্যাটের বসার ঘরে অন্দরসজ্জা শিল্পীর সঙ্গে মীরা। ছবি: ইনস্টাগ্রাম।

শাহিদ আর মীরার সুখের সংসার। পাপারাৎজির দৌলতে সেই ঝলক মাঝেমাঝেই পেয়ে থাকেন তাঁদের অনুরাগীরা। আবার মীরা নিজেও ইনস্টাগ্রামে ভাগ করে নেন পরিবারের বিভিন্ন সুন্দর মুহূর্ত। শাহিদ-মীরা বলিউডের অন্যতম চর্চিত জুটি। খুব শীঘ্রই কেরিয়ারের প্রথম ওয়েব সিরিজ়ে দেখা যাবে শাহিদকে। ‘ফরজি’ শীর্ষক এই সিরিজ়ে অভিনেতার লুক সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

Shahid kapoor mira rajput Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy