Advertisement
E-Paper

বরুণকে দেখে অজ্ঞান অনুরাগী! পরিস্থিতি সামাল দিতে অভিনেতা কী করলেন?

ছবির প্রচারের মাঝেই বিপত্তি। অজ্ঞান অনুরাগী! থেমে গেল অনুষ্ঠান। কী করলেন বরুণ ধওয়ান?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ১৫:৪৪
সম্প্রতি একটি কলেজে ছবির প্রচারে হাজির হয়েছিলেন বরুণ।

সম্প্রতি একটি কলেজে ছবির প্রচারে হাজির হয়েছিলেন বরুণ। ছবি: সংগৃহীত

এই মুহূর্তে নতুন ছবি ‘ভেড়িয়া’র প্রচারে ব্যস্ত বরুণ ধওয়ান। কিন্তু সেই প্রচারের ফাঁকেই এ বারে ঘটে গেল এক অঘটন। অভিনেতাও ছড়িয়ে দিলেন ইতিবাচক বার্তা।

ঘটনাটি জয়পুরের। সম্প্রতি সেখানে একটি কলেজে ছবির প্রচারে হাজির হয়েছিলেন বরুণ। সঙ্গে ছিলেন ‘ভেড়িয়া’ ছবিতে বরুণের সহ-অভিনেতা কৃতি শ্যানন। বেশ চলছিল অনুষ্ঠান। প্রিয় তারকাদের দেখতে সামনে তখন অগণিত দর্শকের ভিড়। নাচে-গানে দুই অভিনেতা জয় করছিলেন তাঁদের মন। তার মাঝেই তাল কাটল। হঠাৎই এক জন মহিলা অনুরাগী অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। বিষয়টি দৃষ্টি এড়ায়নি অভিনেতার। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান থামিয়ে দেন তিনি। শুধু তা-ই নয়, নজে মঞ্চ থেকে নেমে এসে ওই অনুরাগীর পাশে দাঁড়ালেন। নেটমাধ্যমে একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চের নীচে এক জন মহিলা বসে রয়েছেন। বরুণ তাঁকে নিজের হাতে জল খাইয়ে দিচ্ছেন। মঞ্চ থেকে পুরো ঘটনাটির প্রতি উৎকণ্ঠা ভরে তাকিয়ে রয়েছেন কৃতি।

স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো ছড়িয়ে পড়তে নেটদুনিয়ায় অনেকেই বরুণের প্রশংসা করেছেন। কারও মতে, এক জন অনুরাগীকে সাহায্য করে বরুণ বাকিদের কাছে খুবই ভাল বার্তা দিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘‘দেখে ভাল লাগছে যে সব তারকা স্বার্থপর হন না। বরুণ তাঁদের মধ্যে এক জন।’’ প্রসঙ্গত, অমর কৌশিক পরিচালিত ‘ভেড়িয়া’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর। ট্রেলার প্রকাশের পর ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের উৎসাহ চোখে পড়েছে।

Varun Dhawan Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy