Advertisement
E-Paper

দেশকে নিজের কাঁধে তুলে ধরবেন অনন্ত? জন্মদিনে বলি তারকারা তাঁকে কী কী বললেন?

অনন্তের ৩১ বছরের জন্মদিনে বলিউডি শুভেচ্ছার বন্যা। বলি তারকাদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সমাজমাধ্যমে তা-ও উঠে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৬:২৩
অনন্ত অম্বানীর জন্মদিনে এল সলমন ও রণবীরের থেকে বিশেষ বার্তা।

অনন্ত অম্বানীর জন্মদিনে এল সলমন ও রণবীরের থেকে বিশেষ বার্তা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

অম্বানীদের অনুষ্ঠান মানেই সেখানে বলিউড তারকাদের সমাগম। ১০ এপ্রিল অনন্ত অম্বানীর জন্মদিন। তবে প্রাক্-জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়েছে দু’দিন আগেই। জন্মদিনের আসর বসছে গুজরাতের জামনগরের বনতারায়। পৌঁছে গিয়েছেন বহু বলিউড তারকা। অনন্তকে তাঁর ৩১ বছরের জন্মদিনে তাঁরা শুভেচ্ছাও জানিয়েছেন। বলি তারকাদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, তা-ও উঠে এসেছে সমাজমাধ্যমে।

শাহরুখ খান রয়েছেন এখন জামনগরে। অম্বানীদের অনুষ্ঠানে তিনি সব সময়ের অতিথি। অনন্তের জন্য শাহরুখ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “অনন্ত অম্বানীকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি যা যা ভাল কাজ করো, সেগুলো করতে থাকো। যা কিছু ইতিবাচক ও ঠিক, সেগুলি সমর্থন করতে থাকো। ভাল কাজ করতে থাকো। নিজের কাজের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটাতে থাকো। সুস্থ থাকো, সুখী থাকো এবং ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

অনন্তের সঙ্গে শাহরুখ।

অনন্তের সঙ্গে শাহরুখ। ছবি: সংগৃহীত।

অনন্তের জন্মদিন উপলক্ষে সলমন খানও ছবি পোস্ট করেছেন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, অনন্তের কাঁধে চেপেছেন ভাইজান। দু’জনের মুখেই হাসি। এমন মজার ছবির সঙ্গে অনন্তের জন্য সলমন লিখেছেন, “একটা কথা শুনে নিন। স্মৃতিশক্তি দুর্বল হলে, লিখেও রাখতে পারেন। এই ছেলেটা একদিন গোটা দেশকে এ ভাবেই তুলে ধরবে। আমার ছোট ভাই অনন্ত, তুমি দীর্ঘায়ু হও। বুদ্ধি ও মন, দুটোই ওর দারুণ। ওর আত্মা পবিত্র।”

Advertisement
অনন্তের কাঁধে সলমন।

অনন্তের কাঁধে সলমন। ছবি: সংগৃহীত।

বর্তমানে ‘ধুরন্ধর’-এর জন্য খ্যাতির চূড়ায় রণবীর সিংহ। তাঁর উপস্থিতি যেন আরও আলোকিত করে তুলেছে অনন্তের জন্মদিন। অনন্তের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রণবীর। শুধু লিখেছেন, “শুভ জন্মদিন ভাই।” সেই সঙ্গে একটি চুম্বনের ইমোজিও জুড়ে দিয়েছেন।

অনন্তের সঙ্গে রণবীর।

অনন্তের সঙ্গে রণবীর। ছবি: সংগৃহীত।

অনন্তের জন্মদিন উপলক্ষে সঞ্জয় দত্ত বলেছেন, “অনন্ত আমার ভাই। তুমি সবচেয়ে দয়ালু ও মিষ্টি। মহাদেবের কাছে প্রার্থনা করি, তুমি যেন সুস্থ থাকো এবং জীবনের সব ক্ষেত্রে সফল হও। সুখী থাকো সর্বদা। সব সময়ে এমনই মিষ্টি ভাই হয়ে থেকো।” অনন্তের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সঞ্জয়।

এই ছবিই সঞ্জয় পোস্ট করেছেন।

এই ছবিই সঞ্জয় পোস্ট করেছেন। ছবি: সংগৃহীত।

অনন্তকে অনুপ্রেরণা মনে করেন অনন্যা। তাই অনন্তের ছবি ভাগ করে নিয়ে অনন্যা লেখেন, “জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সবচেয়ে দয়ালু মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। কী ভাবে আরও ভাল মানুষ হয়ে ওঠা যায়, তা শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।”

এঁরা ছাড়াও অনন্তের জন্মদিনে উপস্থিত হয়েছেন জাহ্নবী কপূর, বরুণ ধবন, অগস্ত্য নন্দ, কৃতি সেনন, রিতেশ ও জেনেলিয়া দেশমুখ, বনি কপূর, জ্যাকি শ্রফ, এআর রহমান, মোহিত চৌহান, হর্ষদীপ কৌরের মতো একাধিক তারকা।

Anant Ambani Salman Khan Ranveer Singh Shah Rukh Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy