Advertisement
E-Paper

এত দিন এড়িয়েছেন সমন, আড়াই কোটির প্রতারণা মামলায় এ বার আদালতে নিজেকে নির্দোষ দাবি অমিশার

২০১৮ সালের মামলা। সম্প্রতি ফের চর্চায় উঠে এসেছে তা। অজয়কুমার সিংহ নামে এক ব্যক্তির কাছ থেকে নাকি আড়াই কোটি টাকা নিয়েছিলেন অমিশা পটেল। কথা দিয়েও নাকি সেই টাকা তার পরে ফেরত দেননি তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৩ ২২:০৩
Ameesha Patel.

অভিনেত্রী অমিশা পটেল। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই চর্চায় রয়েছেন বলিউড অভিনেত্রী অমিশা পটেল। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘গদর ২’। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রত্যাবর্তন করছেন তিনি। তবে পেশাগত কারণের চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের একাধিক বিতর্কের জন্যই চর্চায় রয়েছেন অভিনেত্রী। কয়েক বছর আগে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে অমিশার বিরুদ্ধে। সম্প্রতি সেই মামলাতেই আদালতে হাজিরা দিলেন তিনি।

আড়াই কোটি টাকার জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় ২০১৮ সালে অভিযুক্ত হন অমিশা ও তাঁর সহযোগী কুণাল গুমর। মামলায় প্রথম দিকে একাধিক বার হাজিরা এড়ালে গত এপ্রিল মাসে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাঁচির দায়রা আদালত। তার পরে গত মাসেই আদালতে হাজিরা দেন অমিশা। আত্মসমর্পণ করার পরে জামিনে মুক্তিও পান অভিনেত্রী। সম্প্রতি সেই মামলাতেই ফের ঝাড়খণ্ডের আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী। তবে এ বার নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। খবর, মামলার শুনানি চলাকালীন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নিদোর্ষ বলে দাবি করেছেন ‘কহো না প্যার হ্যায়’ খ্যাত অভিনেত্রী।

কয়েক বছর আগে অমিশা ও তাঁর সহযোগী কুণালের বিরুদ্ধে আড়াই কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেন ঝাড়খণ্ডের প্রযোজক অজয়। তাঁর অভিযোগ, ২০১৮ সালে একটি ছবি তৈরির জন্য অভিনেত্রীকে আড়াই কোটি টাকা ধার দেন তিনি। কথা ছিল, তাঁদের ছবি ‘দেশি ম্যাজিক’ তৈরি হয়ে মুক্তি পাওয়ার পর সুদ সমেত সেই টাকা ফেরত দেবেন অমিশা ও কুণাল। তার পরে না তৈরি হয়েছে সেই ছবি, না নিজের টাকা ফেরত পেয়েছেন অজয়। বার বার টাকা ফেরত চাইলে অজয়কে আড়াই কোটির বদলে তিন কোটির একটি চেক লিখে দেন অমিশা। সেই চেকও বাউন্স করে ব্যাঙ্কে। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই প্রযোজক।

Ameesha Patel Gadar Gadar 2 Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy