Advertisement
E-Paper

বাগ্‌দানের মাসখানেক পরেই পাড়ি দিলেন বিদেশে! বিয়ের পরে কি পাকাপাকি বিলেতবাসী পরিণীতি?

গত মাসে ব্যক্তিগত পরিসরে বাগ্‌দান সেরেছিলেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। তার পরে দিল্লিতে নিজের হৃদয় ফেলে রেখে মুম্বইয়ে ফিরেছিলেন পরিণীতি। মাস খানেকের মাথায় আবার এক ফ্রেমে যুগল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৮:৩৭
Image of Parineeti Chopra.

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।

এক জন বলিউড অভিনেত্রী। অন্য জন, রাজনীতির জগতের মানুষ। একে অপরের হাতে হাত রেখে বাকি জীবনটুকু কাটানোর অঙ্গীকার করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। বাগ্‌দানের পরে হবু স্ত্রী পরিণীতি চোপড়ার ঠোঁটে চুম্বন এঁকে নিজের প্রেমের ইস্তেহার দিয়েছেন রাঘব চড্ডা। পরিণীতির হাত ধরে পঞ্জাবি গানের তালে নেচেওছেন রাঘব। বাগ্‌দানের অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পরে যুগলকে অঢেল শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগীরা। আংটিবদলের দিন কয়েক পরেই নিজের হৃদয় দিল্লিতে ফেলে রেখে মুম্বইয়ে ফিরেছিলেন পরিণীতি। সমাজমাধ্যমের পাতায় রেখেছিলেন সেই স্বীকারোক্তিও। তবে বাগ্‌দানের এক মাসের মাথায় ফের এক ফ্রেমে পরিণীতি ও রাঘব। তা-ও দেশে নয়, বিলেতের মাটিতে।

সম্প্রতি লন্ডনের ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন পরিণীতি চোপড়া। তাঁর সঙ্গে দেখা গেল তাঁর বাগ্‌দত্ত, আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডাকে। পরিণীতির পরনে ছিল সাদা জামা ও সবুজ কোট, চোখে রোদচশমা। অন্য দিকে রাঘব পরেছিলেন গাঢ় নীল রঙের সোয়েটার ও ট্রাউজ়ার্স। গ্যালারি থেকেই এক ফ্রেমে ধরা দিলেন যুগল। সেই ছবি ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমের পাতায়। এর আগে আইপিএলের ম্যাচের সময়েও একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল দুই তারকাকে।

দিদি প্রিয়ঙ্কা চোপড়ার মতো রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি। দিন কয়েক ধরেই উদয়পুরের বিভিন্ন হোটেল ঘুরে দেখছিলেন পরিণীতি ও রাঘব। খবর, অবশেষে চূড়ান্ত হয়েছে বিয়ের স্থান। উদয়পুরের ‘দ্য ওবেরয় উদয়বিলাস’ হোটেলে বসতে চলেছে যুগলের বিয়ের আসর। এই হোটেলেই শুটিং হয়েছিল বলিউড ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র। একেবারে পঞ্জাবি রীতিনীতি মেনে হতে চলেছে দুই তারকার বিয়ে। চলতি বছর শেষের দিকে গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি ও রাঘব।

Parineeti Chopra Raghav Chadha Parineeti Chopra Raghav Chadha WTC Final 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy