Advertisement
E-Paper

প্রকাশ্যে ঠাট্টা করছেন ওরি! মানসিক ভাবে ভেঙে পড়েছেন সারা, কেন ঈশ্বরের উপর সব ছেড়েছেন তিনি?

তারকাসন্তান বলে প্রথম থেকেই নিন্দকদের নিশানায় থেকেছেন তিনি। তার উপর অভিনয়ের জন্যও বার বার তির্যক মন্তব্য শুনেছেন সারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২০:৩৩
ওরির কথায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন সারা!

ওরির কথায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন সারা! ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগে কর্মজীবন নিয়ে সারা আলি খানকে খোঁচা দিয়েছেন ওরি তথা অরহান অবত্রামণি। সমাজমাধ্যমেও প্রকাশ্যে অভিনেত্রীকে নিয়ে মশকরা করেছেন। সেই সঙ্গে লেগেই থাকে নিন্দকদের কটাক্ষ। এ সব নিয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছেন সারা আলি খান? মুখ খুলেছেন অভিনেত্রী।

তারকাসন্তান বলে প্রথম থেকেই নিন্দকদের নিশানায় থেকেছেন তিনি। তার উপর অভিনয়ের জন্যও বার বার তির্যক মন্তব্য শুনেছেন। এ সবে মানসিক বিপর্যস্ত হন, স্বীকার করেছেন সারা। মনের উপর যথেষ্ট প্রভাব প়ড়ে। তাঁর কথায়, “আমার মনের উপর প্রভাব পড়ে না, এটা বললে মিথ্যা বলা হবে। মনের উপর চাপ পড়ে। আপনারা জানেন, আমি আপনাদের জন্যই কাজ করি। তাঁরা যদি হতাশ হন, খারাপ তো লাগবেই।”

একটা সময়ে শুধুই দর্শকের জন্য কাজ করতেন। কিন্তু ক্রমশ নিজের জন্য কাজ করতে শিখেছেন তিনি। বুঝেছেন দিনের শেষে নিজের সন্তুষ্টির জন্য কাজ করাও জরুরি। তবে দর্শককে তিনি সর্বাধিকার দেন এখনও। তাঁর কথায়, “দর্শকের জন্য সেরা কাজ করার চেষ্টা করি। কোনও কিছু বাকি রাখি না। বাকি সব আমি ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছি।”

কিছু দিন আগে ‘খতরোঁ কে খিলাড়ী’ নিয়ে কথা বলতে গিয়ে সারাকে কটাক্ষ করেন ওরি। তিনি বলেছিলেন, “আমি এর আগে কখনও ‘খতরোঁ কে খিলাড়ী’ দেখিনি। তবে আমি অবশ্যই রোহিত শেট্টীকে চিনি। আর সবচেয়ে বড় কথা, সারা আলি খানেরও জীবনের সবচেয়ে জনপ্রিয় ছবিটা তাঁর পরিচালিত। তাই ওঁর (রোহিত) দ্বারা পরিচালিত হওয়ার জন্য আমিও উচ্ছ্বসিত। সারার জন্য যদি তিনি এতটা করতে পারেন, তা হলে তো আমার জন্য অবশ্যই করতে পারবেন।”

এই মন্তব্যে সারাকে ছোট করে কথা বলেছেন ওরি। এমনই মনে করছেন নেটাগরিক। তবে এই বিষয়ে সারা কোনও মন্তব্য করেননি।

Sara Ali Khan Orry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy