Advertisement
E-Paper

মুখে যেন দুরন্ত ফুলঝুরি! গড়গড় করে বিদেশি ভঙ্গিতে কথা বলে অবাক করলেন শ্রদ্ধা কপূর

অভিনেত্রী হিসাবে নিজেকে বলিউডে প্রতিষ্ঠা করেছেন ইতিমধ্যেই। এ বার প্রকাশ্যে এল বলিউড তারকা শ্রদ্ধা কপূরের অন্য এক প্রতিভা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ২০:৩৬
Bollywood actress Shraddha Kapoor speaks fluent English in French, British and American accent

সম্প্রতি প্রকাশ্যে এল শ্রদ্ধা কপূরের অন্য এক প্রতিভা। ছবি: সংগৃহীত।

বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। ‘আশিকি ২’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করেছেন ঠিক এক দশক আগে। ২০১৩ সালে বলিউডে পা রাখার পরে নিজেকে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা করেছেন শ্রদ্ধা কপূর। বক্স অফিসেও সাফল্য অর্জন করেছেন। চলতি বছরেই মুক্তি পেয়েছে তাঁর ও রণবীর কপূরের ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। লভ রঞ্জন পরিচালিত এই ছবি সফল হয়েছে বক্স অফিসে। প্রেক্ষাগৃহের সাফল্যের পরে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি। ছবির জন্য ঢালাও প্রশংসা পেয়েছেন শ্রদ্ধা। তবে শুধু কি অভিনয়ে পটু শ্রদ্ধা? একেবারেই নয়! সম্প্রতি প্রকাশ্যে এল তাঁর অন্য এক প্রতিভা। প্রিয় তারকার নতুন প্রতিভার নিদর্শন দেখে আপ্লুত অনুরাগীরাও।

জন্মসূত্রে ভারতীয় শ্রদ্ধা কপূর। তা সত্ত্বেও দিব্যি গড়গড় করে বিদেশি ভঙ্গিতে কথা বলে যাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়ো দেখা যাচ্ছে, ফরাসি, ব্রিটিশ ও আমেরিকান ভঙ্গিতে ইংরেজি বলছেন শ্রদ্ধা। ভিডিয়োর শুরুতেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নাকি একাধিক রকমের বিদেশি ভঙ্গিতে কথা বলতে পারেন? প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে ফরাসি ভঙ্গিতে কথা বলা শুরু করেন শ্রদ্ধা। কিছু ক্ষণ ফরাসি ভঙ্গিতে কথা বলার পরে হঠাৎই আবার ব্রিটিশ ভঙ্গিমার আবির্ভাব। সেখানেও বেশি ক্ষণ থেমে থাকেননি শ্রদ্ধা। তার পরে আবার আমেরিকার ভঙ্গিতে কথা বলা শুরু। কয়েক মিনিটের মধ্যে তিন রকমের ভঙ্গিতে নিজের পারদর্শিতা প্রমাণ করলেন ‘হাফ গার্লফ্রেন্ড’ খ্যাত অভিনেত্রী।

শ্রদ্ধার এই প্রতিভা দেখে অবাক নেটাগরিক থেকে শুরু করে অভিনেত্রীর অনুরাগীরাও। অনেকে আবার বিশ্বাসই করতে পারছেন না যে, তিনি অভিনেতা শক্তি কপূরের মেয়ে! নেটাগরিকদের একাংশের মত, এ বার তো আন্তর্জাতিক ছবি বা সিরিজ়ে তাঁর সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

Shraddha Kapoor Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy