Advertisement
E-Paper

৯ কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে তিহাড় জেলে রাজপাল! বলিউডের কোন তারকারা সাহায্য করলেন?

রাজপালের আপ্তসহায়ক গোল্ডি জানিয়েছেন, বলিউডের বেশ কয়েকজন তারকা ইতিমধ্যেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০
Bollywood stars came in support of Rajpal Yadav

রাজপালের পাশে দাঁড়ালেন কোন তারকারা? ছবি: সংগৃহীত।

বিপাকে রাজপাল যাদব। এম.এস মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডের অভিযোগ, ৯ কোটি টাকা ঋণ নিয়ে তাদের টাকা শোধ দেননি অভিনেতা ও তাঁর স্ত্রী। তাই দিল্লি হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন অভিনেতা। এমন দুর্দিনে অভিনেতার পাশে দাঁড়ালেন বলিউডের বেশ কয়েক জন প্রথম সারির অভিনেতা।

রাজপালের আপ্তসহায়ক গোল্ডি জানিয়েছেন, বলিউডের বেশ কয়েকজন তারকা ইতিমধ্যেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সলমন খান, অজয় দেবগন ও বরুণ ধবন। গোল্ডি সংবাদমাধ্যমকে বলেছেন, “রাজপাল যাদবকে সাহায্য করার জন্য অনেকেই পাশে দাঁড়িয়েছেন। সোনু সুদ, সলমন খান ও অজয় দেবগন সাহায্যের হাত বাড়িয়েছেন। একটু আগেই ডেভিড ধবনের সঙ্গেও আমার কথা হল। উনিও যোগাযোগ করেছিলেন। রতন নাইন, বরুণ-সহ আরও অনেকেই ওঁর পাশে রয়েছেন। রাজপাল এই বিষয় কিছুটা মনের জোর পেয়েছেন।”

তিহা়ড় জেলে আত্মসমর্পণ করার আগে কি রাজপাল সাহায্যের খোঁজ করেননি? এই প্রশ্নের উত্তরে কিছু বলতে চাননি আপ্তসহায়ক। তাঁর কথায়, “পরিস্থিতি আরও খারাপ হওয়ায় গোটা ইন্ডাস্ট্রি ওঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে ভাল বিষয়। প্রত্যেকেই ওঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু টাকাপয়সার লেনদেন তো এক রাতের মধ্যে হয়ে যায় না।”

খুব শীঘ্রই স‌ংশোধনাগার থেকে মুক্তি পেতে পারেন রাজপাল, জানান গোল্ডি। তিনি বলেন, “এই কঠিন সময়ে পরিবারকে শক্ত থাকতেই হয়। রাজপালভাই নিজেও খুব শক্ত মনের মানুষ। ওঁর পরিবারেও সেই ধারা বজায় রয়েছে। সামনে পরিবারের বেশ কয়েকটি অনুষ্ঠানও রয়েছে। তাই সকলে ওঁর অপেক্ষায় রয়েছেন। আশা করছি খুব শীঘ্রই উনি ছাড়া পাবেন।”

Rajpal Yadav Cheque bounce Bollywood Actors Ajay Devgn Sonu Sood Salman Khan David Dhawan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy