Advertisement
E-Paper

Chhavi Mittal: ক্যানসারকে হারিয়ে হাসপাতাল থেকেই কাজে বসলেন ছবি, ভালবাসায় ভরালেন অনুরাগীরা

স্তন ক্যানসারকে গোহারা হারিয়ে হাসপাতালের শয্যা থেকেই ফের কাজে ডুব দিলেন হিন্দি টেলিপর্দার ব্যস্ত অভিনেত্রী। সেই ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন ছবি। নিজেই লিখেছেন, ‘এটাই আমার নিজস্ব জায়গা। মন থেকে চিন্তাভাবনা দূর করে দিতে কাজেই আস্থা রাখি বরাবর।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মে ২০২২ ১৯:৫৭
ছন্দে ফেরা শুরু ছবির।

ছন্দে ফেরা শুরু ছবির।

ল্যাপটপে মনোযোগী চোখ। টুকটাক মুখও চলছে। বালিশের উপর রাখা খাবারের বাটির পাশ থেকেউ উঁকি মারছে সফট টয়। ছন্দে ফিরছেন ছবি মিত্তল।

স্তন ক্যানসারকে গোহারা হারিয়ে হাসপাতালের শয্যা থেকেই ফের কাজে ডুব দিলেন হিন্দি টেলিপর্দার ব্যস্ত অভিনেত্রী। নিজেই লিখলেন, ‘এটাই আমার নিজস্ব জায়গা। মন থেকে চিন্তাভাবনা দূর করে দিতে কাজেই আস্থা রাখি বরাবর। আর শরীরচর্চায়। এখন শরীরচর্চা সম্ভব নয়। কিন্তু কাজ করা কে আটকায়!’

হাসপাতালের শয্যা থেকেই কাজ করার সেই ভিডিয়ো নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন ছবি। তারই ক্যাপশনে জানিয়েছেন কাজ নিয়ে তাঁর এই আবেগের কথা। পিছনে শোনা যাচ্ছে ফিরদৌসের গলা, ‘‘মনের শান্তির সঙ্গে কখনও আপস কোরো না কারও বা কিছুর জন্য। সেটাই করো যা তোমায় মানসিক শান্তি এনে দেবে। কারণ সেই শান্তি অমূল্য, সে-ই ভালবাসা।’’

ভিডিয়োর শেষে ক্যামেরার দিকে এক পলক তাকিয়েছেন ছবি। মুখে হাসি। যা দেখে মন ভরেছে অনুরাগীদেরও। জীবনে ফিরতে, ছন্দে ফিরতে ছবির এই জেদ, আত্মবিশ্বাস আর সাহসকে কুর্ণিশ জানিয়েছেন তাঁরা। ভালবাসা, শুভেচ্ছায় উপচে পড়েছে মন্তব্য বাক্স।

গত ১৬ এপ্রিল এক আবেগভরা পোস্টে নিজের স্তন ক্যানসারের লড়াইয়ের কথা জানিয়েছিলেন ছবি। সেখানেও তাঁর সেরে ওঠার, ছন্দে ফেরার অদম্য জেদ দেখে আপ্লুত হয়ে গিয়েছিল ভক্তকুল। কথা রেখেছেন ছবি। হাসপাতালেই শুরু হয়ে গিয়েছে তাঁর চেনা জীবনে দ্রুত ফেরার লড়াই।

tv actress Cancer Survivor Work
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy