৮ অক্টোবর ‘রামায়ণ’ ধারাবাহিক খ্যাত অভিনেতা সুনীল পাঠকের ছেলে কৃষ পাঠককে বিয়ে করেন সারা খান। তার পর থেকে ক্রমাগত সমালোচনার মুখে পড়তে হচ্ছে সারাকে। যাঁরা তাঁর ভিন্ধর্মে বিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদের উদ্দেশে সারা বলেন, ‘‘আমি আর কৃষ, একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অন্যের ধর্মকে ছোট দেখানো নয়, বরং পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতেই শিখিয়েছে আমাদের পরিবার।’’ বিয়ের পর ইদ উপলক্ষে অনুরাগীদের কাছে ঈশ্বরের বাণী দিয়ে কোন আর্জি জানালেন সারা?
আরও পড়ুন:
অভিনেত্রী সকলের কাছে প্রাণিহত্যা বন্ধের আর্জি জানিয়েছেন। তিনি জানান ‘কুরবানি’ মানে আসলে দয়া প্রার্থনা। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়োর মাধ্যমে বলেন, ‘‘ইদ শুধু উৎসব, পোশাক, খাবার বা আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি মানুষরে মর্যাদার গভীরতম রূপের এক স্মারক। নবি ইব্রাহিম আমাদের শেখায় আল্লার উপর পূর্ণ আস্থা, অন্তরের পবিত্রতা এবং ঐশ্বরিক সত্তার জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করার সাহস জোগায়।’’
সারা সকলকে মনে করিয়ে দেন, কুরবানির মূল কথা দয়া, দান, কৃতজ্ঞতা এবং সবচেয়ে অভাবী মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া। সারা বলেন, ‘‘আমরা যেন এই উৎসবে অন্যের প্রতি দয়া দেখাতে পারি। ক্ষুধার্তকে খাওয়াই, অসহায়কে রক্ষা করি এবং আরও ভাল ও উন্নত মানুষ হয়ে উঠি। ইদ মোবারক। আমাদের ত্যাগ হোক আমাদের আত্মসম্মান।”