Advertisement
E-Paper

সস্ত্রীক রামচরণ থেকে অল্লু অর্জুন, রশ্মিকা-বিজয়ের বিয়ের প্রীতিভোজে তারকার মেলা, আর এলেন কারা?

রাত গড়াতেই হায়দরাবাদের বিলাসবহুল হোটেল চত্বরে আরও কড়া হল পাহারা। আমন্ত্রিতের তালিকায় যে ভারতখ্যাত গুণীজনেদের নাম। নিরাপত্তাবলয়ের মধ্যে একে একে এলেন সস্ত্রীক রামচরণ, অল্লু অর্জুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ২২:০৫
রশ্মিকা-বিজয়ের বিয়ের প্রীতিভোজে কারা এলেন?

রশ্মিকা-বিজয়ের বিয়ের প্রীতিভোজে কারা এলেন? ছবি: সংগৃহীত।

ঝাঁ চকচকে চারিদিক। ক্যামেরার ঝলকানি। উপলক্ষ বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ের প্রীতিভোজ। ২৬ ফেব্রুয়ারি চারহাত এক হয়েছে। শোনা গিয়েছিল, ৪ মার্চ প্রীতিভোজের আয়োজন হবে হায়দরাবাদে। নিজেরা সেই গুঞ্জনে সিলমোহর না দিলেও তেমনই ঘটল। প্রীতিভোজের অনুষ্ঠানে কারা এলেন?

প্রীতিভোজের অনুষ্ঠানে আর কারা এলেন?

প্রীতিভোজের অনুষ্ঠানে আর কারা এলেন? ছবি: সংগৃহীত।

রাত গড়াতেই হায়দরাবাদের বিলাসবহুল হোটেল চত্বরে আরও কড়া হল পাহারা। আমন্ত্রিতের তালিকায় ভারতখ্যাত গুণীজনেরা রয়েছেন যে। নিরাপত্তাবলয়ের মধ্যে একে একে এলেন সস্ত্রীক রামচরণ, অল্লু অর্জুন। বাবা নাগার্জুনের সঙ্গে অনুষ্ঠানে এলেন অভিনেতা নাগ চৈতন্য। অভিনেতা মহেশবাবুকে দেখা না গেলেও মেয়েকে নিয়ে উপস্থিত হয়েছিলেন অভিনেতার স্ত্রী নম্রতা শিরোদকর। খুব তাড়াহুড়োয় ঢুকতে দেখা গেল অভিনেতা চিরঞ্জীবীকেও। তবে তিনি বেশি ক্ষণ ছিলেন না। সম্ভবত পনেরো মিনিটের মধ্যেই বেরিয়ে যান। স্বামীর হাত ধরে বিজয়-রশ্মিকার প্রীতিভোজে আসতে দেখা গেল অভিনেত্রী নীনা গুপ্তকে। এলেন কৃতি সেননও।

শোনা গিয়েছে, প্রীতিভোজের রাতে অতিথি হিসাবে আসার কথা শাহিদ কপূর, রণবীর কপূরেরও। শুধু দক্ষিণ নয়, বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন বিজয় এবং রশ্মিকা। সেই হিসাবে আমন্ত্রিতের তালিকায় মায়ানগরীর অনেক চেনা মুখের দেখা মিলতে পারে। অনুষ্ঠানে এলেন মৃণাল ঠাকুর, কর্ণ জোহরও। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অতিথিদের সমাগম বাড়তে থাকে।

যদিও এ দিন সব আলো কাড়েন নায়ক-নায়িকা। সাদামাঠা সাজে রীতিমতো কেল্লাফতে নবদম্পতির। বিজয় জানান, রিসেপশন মিটলেই তাঁরা একটু বিশ্রাম চান। প্রীতিভোজের বিভিন্ন মুহূর্ত দেখার অপেক্ষায় যুগলের অনুরাগীরা।

Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy