Advertisement
E-Paper

Raju Srivastava: জিমে আচমকা বুকে ব্যথা, দ্রুত হাসপাতালে ভর্তি করানো হল রাজু শ্রীবাস্তবকে

জিম করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাজু শ্রীবাস্তব। দ্রুত নিয়ে যাওয়া হল হাসপাতালে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২২ ১৫:৩৫
অসুস্থ রাজু

অসুস্থ রাজু

হৃদ্‌রোগে আক্রান্ত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। জিমে শরীরচর্চা করছিলেন। হঠাৎই অসুস্থ বোধ করেন। ট্রেডমিলে হাঁটার সময় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লির এক হাসপাতালে।

রাজুর অসুস্থতার খবর মুম্বইয়ের এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন রাজুর ভাই আশিস শ্রীবাস্তব। তিনি বলেন, “রাজু দিল্লি গিয়েছিলেন এক জন বড় নেতার সঙ্গে দেখা করতে। সকালে একটি জিমে গিয়েছিলেন। তার পর অন্য একটি জিমে যান। তখন আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিল্লির এক হাসপাতালে।”

তবে কৌতুকশিল্পী এখন অনেকটাই সুস্থ। ভর্তির পাঁচ মিনিট পরেই পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেন চিকিৎসক। যদিও যত ক্ষণ তাঁর সঙ্গে কথা না হচ্ছে তত ক্ষণ তাঁর অবস্থা সম্পর্কে বিশদ কিছু বলা সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন আশিস।

Raju Srivastava comedy Heart Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy