Advertisement
E-Paper

‘তুমিই আমার রাজকন্যা’, অন্তরঙ্গ মাহিকা ও হার্দিক, ‘প্রেমিকা’র জন্মদিনে প্রেমের ইস্তাহার ক্রিকেটতারকার?

ক্রিকেটতারকা হার্দিক পাণ্ড্যের প্রেম নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। ১৯ ফেব্রুয়ারি মাহিকার জন্মদিনে প্রেমের ছবি দিয়ে জানালেন তাঁর জীবনের রাজকন্যা আর কেউ নন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৪
মাহিকার জন্মদিনে কী লিখলেন হার্দিক?

মাহিকার জন্মদিনে কী লিখলেন হার্দিক? ছবি: সংগৃহীত।

ঘটা করে প্রেমের ইস্তাহার জানিয়েছেন তিনি এমন নয়। তবে নিজের ভাবভঙ্গি, আচরণে বুঝিয়ে দিয়েছেন তাঁর জীবন জুড়ে এখন শুধুই মাহিকা শর্মা। ক্রিকেটতারকা হার্দিক পাণ্ড্যের প্রেম নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেই আলোচনা আরও বেশি উস্কে দিল হার্দিকের আদুরে শুভেচ্ছা। ১৯ ফেব্রুয়ারি প্রেমিকা মাহিকার জন্মদিনে ঘনিষ্ঠ ছবি দিয়ে জানালেন, হার্দিকের জীবনের রাজকন্যা তিনিই।

দিগন্তবিস্তৃত সমুদ্র। নীল আকাশ ছুঁয়েছে জল। আর তার মাঝে আলিঙ্গনে আবদ্ধ হার্দিক এবং মাহিকা। শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েছিলেন যুগলে। অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন হার্দিক। লিখলেন, “শুভ জন্মদিন আমার রাজকন্যা।” তাঁদের সম্পর্কে যাতে কোনও ভাবেই খারাপ নজর না পড়ে সেই জন্য ‘এভিল আই স্টিকার’ও ব্যবহার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

নাতাশা স্তানকোভিচের সঙ্গে হার্দিক বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ২০২৪ সালে। তখন তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। কটাক্ষ করা হয়েছিল নাতাশাকে। এর পরে যদিও প্রথম সম্পর্কে জড়ান হার্দিকই। আপাতত ক্রিকেটতারকার জীবনে এসেছে নতুন বসন্ত। প্রেমের সপ্তাহে প্রেমিকাকে রীতিমতো চমকে দেন তিনি। মাহিকার নামের প্রথম অক্ষর ট্যাটু করিয়ে চমক দেন হার্দিক। যা চোখ এড়ায়নি তাঁর অনুরাগীদের। দেখা যায়, হার্দিকের ঘাড়ের কাছে জ্বলজ্বল করছে ইংরেজি অক্ষরে ‘এম’ লেখা ট্যাটু। এ বার মাহিকার জন্মদিনে হার্দিকের বিশেষ শুভেচ্ছা যেন সিলমোহর দিল তাঁদের প্রেমের জল্পনায়।

Actor Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy